Advertisement

১৭ বিজিবি অভিযানে বিপুল পরিমান কাঠসহ বার্মিজ সামগ্রী জব্দ


প্রেস বিজ্ঞপ্তি
বিজিবি‘র সদস্যরা সীমান্তবর্তী এলাকা হতে ১০ এবং ১১ মে ২০১২ তারিখ পৃথক পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান কাঠসহ বার্মিজ এবং বাংলাদেশী বিভিন্ন প্রকার
সামগ্রী আটক করেছে। আটককৃত মালামালের মূল্য প্রায় ১,০৩,০০০/- (এক লক্ষ তিন হাজার) টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খালেকুজ্জামান, পিএসসি এর দিক নির্দেশনায় পালংখালী বিওপির বিওপি কমান্ডার নায়েব সুবেদার জহিরুল ইসলাম এর নেতৃত্বে ১০ মে ২০১২ তারিখ জামতলী বাকঘোনা এলাকায় অভিযান চালিয়ে ৭০টি সেগুন বল্লি কাঠ আটক করে,  ঘুনধুম বিওপির হাবিঃ শামছুল আলম এর নেতৃত্বে ১০ মে ২০১২ তারিখ নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে বিবিধ বার্মিজ সামগ্রী আটক করে, মরিচ্যা যৌথ চেকপোষ্টের হাবিলদার সুশীল কুমার ভৌমিক এর নেতৃত্বে ১১ মে ২০১২ তারিখ মরিচ্যা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে/ যাত্রীবাহী বাস তল্লাশী করে ১০ বস্তা  কাঠের কয়লা এবং বিপুল পরিমানে বার্মিজ সামগ্রী আটক করে, এবং তমব্রু বিওপির বিওপি কমান্ডার সুবেদার মোহাম্মদ আলী এর নেতৃত্বে ১০ মে ২০১২ তারিখ অভিযানে চালিয়ে বিবিধ বাংলাদেশী সামগ্রী আটক করেছে। আটককৃত মালামাল প্রচলিত আইন ও নিয়মানুযায়ী নিকটস্থ বনবিট ও শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।
১৭ বিজিবি কক্সবাজারের এহেন সাফল্য একদিকে যেমন দেশের চোরাচালানী প্রতিরোধ অভিযানকে সহায়তা করছে এবং অপর দিকে সরকারী কোষাগারে বিপুল পরিমাণ অর্থের যোগান দিচ্ছে। আরো উল্লেখ্য, স্থানীয় সকল পর্যায়ের জনগণের সহযোগিতার মাধ্যমে বর্ণিত সাফল্য দিন দিন আরো বৃদ্ধি করা যাবে বলে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খালেকুজ্জামান, পিএসসি মনে করেন।

Post a Comment

0 Comments