রামু প্রতিনিধি
রামুতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক অসহায় মহিলাকে মারধরের অভিযোগ উঠেছে। মারধরে আহত মহিলা মঞ্জু রানী দে(৪২)কে রামু হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল ২৯মে সকাল সাড়ে আটটায় রামুউপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের রামপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। আহত অসহায় হত দরিদ্র মঞ্জু রানী দে জানান, ঘটনার দিন মঞ্জু রানীর ৩টি হাঁস পুকুরে সাতাঁররত অবস্থায় রাজিব কান্তি দে উপূর্যপরি ঢিল ছুড়ে মারলে ২টি হাসঁ মারা পড়ে,বেঁেচ থাকা বাকি হাঁসটির দিকে ঢিল ছুড়ে মারলে মঞ্জুরানী বাধা প্রদান করলে রা্িজব কান্তি তাকে বেদম প্রহার ও মারধর করে মারাত্মক ভাবে জখম করে। পরে স্থানীয়রা মঞ্জুরানীকে রামু হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করেন। এলাকাবাসী সূত্রে জানা যায় রাম পাড়া এলাকার নেপাল কান্তি দে পুত্র রাজিব কান্তি দে(২৪) একজন চিহ্নিত সন্ত্রাসী, বকাটে ও দূষ্ট প্রকৃতির লোক। তার অত্যাচারে এলাকাবাসী রিতিমত অতিষ্ট হয়ে উঠেছে। প্রতিদিন কোননা কোন মানুষকে তার অত্যাচারে শিকার হতে হচ্ছে। এব্যাপারে আহত মঞ্জুরানী ও এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

0 Comments