টেকনাফের হোয়াইক্যংয়ে সশস্ত্র সন্ত্রাসীরা ধৃত ২ ডাকাতকে পুলিশের কাছ থেকে কেড়ে নিয়ে ব্যাপক মারধর শেষে তাড়িয়ে দিয়েছে। ঘটনাস্থলেই হোয়াইক্যং তদন্ত কেন্দ্রে কর্মরত পুলিশের নায়েক শিপন মারাত্মক আহত হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়। মঙ্গলবার রাত ১০টার দিকে ইউনিয়নের আমতলী চাকমাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায়, স্থানীয় তদন্ত কেন্দ্রের আইসি মো. বখতিয়ার উক্ত এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামী ২ ডাকাতকে গ্রেফতার করে। খবরটি মহল্লায় ছড়িয়ে পড়লে আরো কিছু ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের উপর ঝাপিয়ে পড়ে ঘটনাটি ঘটায়।
হোয়াইক্যং তদন্ত কেন্দ্রের এএসআই মাহফুজ জানান, আহত নায়েককে নিয়ে আমি হাসপাতালের পথে। তার অবস্থা সংকটাপন্ন। মূলত ডাকাতরাই স্যারের কাছ থেকে আসামী ছিনিয়ে নিয়ে ঘটনাটি সৃষ্টি করে। আহত পুলিশকে হাসপাতালে দিয়ে এলাকায় ফিরে অবশ্যই অভিযান শুরু করা হবে।

0 Comments