Advertisement

খুরুশকুলে সন্ত্রাসী হামলায় আহত ২

নিজস্ব প্রতিবেদক
খুরুশকুল ইউনিয়নের মনুপাড়ায় চাঁদা না পেয়ে নিরীহ লোকদের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। গতকাল দুপুর ১২টার দিকে এই সন্ত্রাসী কর্মকান্ড ঘটে।
ভিকটিম সুত্রে জানা যায়, মনুপাড়ার মৃত নাজির হোসেনের ছেলে আব্দুর রহিম নিজের ক্রয়কৃত জায়গায় বাড়ি করার প্রস্তুতি নেয়। একই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে ফরিদুল আলম প্রকাশ সন্ত্রাসী ফরিদ এলাকায় বাড়ি করতে চাইলে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে বাড়ি তৈরি করতে দিবে না বলে হুমকি দেয়।
আব্দুর রহিম বলেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ফরিদ ১০/১২ জনের একটি দল নিয়ে গতকাল দুপুরে আমার ঘরে এসে আমি ও আমার চাচাকে লাঠি ও লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, তারা ২ জনকে মারধর করে নিজেদের কাছে থাকা ৩৭ হাজার টাকা ও ২টি নকিয়া মোবাইল সেট ছিনিয়ে নেয়। তাদের মেরে রক্তাক্ত করে ফেলে চলে গেলে এলাকাবাসী রহিম ও তার চাচাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে ডাক্তার বলেন, তাদের পেটে ও পিঠে অনেক বেশি জখম হয়েছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, উক্ত ফরিদ অনেক দিন ধরে এলাকায় চাঁদাবাজিসহ নানা রকম অপকর্ম করে আসছে। উল্লেখ্য ফরিদুল আলম খুরুশকুলের সাড়া জাগানো কালু মার্ডারের অন্যতম আসামি। যার মামলা নং- এসটি ১৬৪। এ ঘটনার পর রহিম ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভোগছে বলে জানায় রহিমের ছোট ভাই মিজান।

Post a Comment

0 Comments