Advertisement

পানির জন্য হাহাকার কলসি মিছিল

প্রজ্ঞানন্দ ভিক্ষু
থাকার জায়গার অভাব, খাদ্যের অভাব, জানমালের নিরাপত্তার অভাব, শান্তি শৃঙ্খলার অভাব, ভাল মানুষের অভাব, শুধু অভাব আর অভাব। অভাব যেন আমাদের নিত্য সঙ্গী। অসংখ্য খাল, বিল, ঝিল, নদীর এদেশে অবশেষে পানির অভাব সৃষ্টি রয়েছে। পনি দুইভাগে বিভক্ত পানীয় জল এবং ব্যবহার্য জল। বর্তমান উভয় প্রকারের পানির সংকট চলছে আমাদের দেশে। বিশেষ করে ঢাকা শহরগুলোতে পানীয় জলের তীব্র অভাব দেখা দিচ্ছে। বোতল ভর্তি মিনারেল ওয়াটারের নামে দূষিত পানি বিক্রি করা হচ্ছে। সাধারণ মানুষ প্রয়োজনের তাড়নায় এসব অপানীয় পানি পান করছেন এবং পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। আর যাদের মিনারেল ওয়াটার কিনে পান করার সামর্থ্য নেই তারা বিভিন্ন উৎস থেকে দূষিত পানি পান করছেন। শহরাঞ্চলের মানুষেরা দৈনন্দিন জীবনে বিদ্যুত সমস্যার মত পানির সমস্যার ও সম্মূখীন হচ্ছেন। পানি সরবরাহের দাবীতে এই পর্যন্ত বেশ কয়েকবার কলসি হাতে মিছিল হয়েছে। মিছিলে লক্ষ লক্ষ নর নারী অংশ গ্রহণ করেছেন। বিশেষ করে গ্রামাঞ্চল গুলোতে দেখা যায় দৈনন্দিন জীবনে পানির অপচয় মাত্রাতিরিক্ত বেশি। স্নান, কাপড়কাচা ধোয়ামোছা সবকাজে অহেতুক পানির অপচয় করা হচেছ। দেশের এই পানি সম্পদের সুষম ব্যবহার নিশ্চিত করতে প্রত্যেক নাগরিকের এগিয়ে আসা উচিত।

Post a Comment

0 Comments