Advertisement

উখিয়ায় দেবরের হাতে ভাবী খুন


এম বশর চৌধুরী উখিয়া
উখিয়ায় ঘাতক দেবর এলোপাতাড়ী কুপিয়ে ভাবীকে নির্মম ভাবে খুন করেছে। গত কাল ১জুন সকাল সাড়ে ৯ টায় কাঠাল পাড়াকে কেন্দ্র করে এ হত্যা কান্ডের
ঘটনা ঘটে। পুলিশ ঘাতক দেবর তপন বড়–য়া (৩০) কে হত্যা কান্ডে ব্যবহ্নত ধারালো দা সহ গ্রেপ্তার করেছে। সে রাজাপালং পাতাবাড়ী গ্রামের পরবীন বড়–য়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরবীন বড়–য়ার ছেলে তপন বড়–য়া তার বড় ভাবী সুর বালা বড়–য়া প্রকাশ খুকি বড়–য়ার বসত ভিটা থেকে চুরি করে ১টি কাঠাল ছিড়ে বিক্রি করে। ভাবী খুকি বড়–য়া প্রতিবাদ করায় তাহাকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে জখম করে। তাকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিলে সকাল ১০ টায় তার মৃত্যু ঘটে। নিহত খুকী বড়–য়ার স্বামী অমল বড়–য়া জানান, তাদের সংসারে রবিন বড়–য়া (১১) ও ববিতা বড়–য়া (১৪) নামে ২ সন্তান আছে। এ ঘটনায় নিহত খুকি বড়–য়ার বড় ভাই খোকন বড়–য়া (৫০) বাদী হয়ে উখিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছে।

Post a Comment

0 Comments