Advertisement

কুতুবজোমে দু’পক্ষের সংঘর্ষে আহত-১৫


মহেশখালী প্রতিনিধি
মহেশখালীর কুতুবজোমে চলাচলের রাস্তা নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে মহিলাসহ অন্তত: ১৫ আহত হয়েছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, গত ৫ মে শনিবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলার কুতুবজোম ইউনিয়নের নয়াপাড়া গ্রামের নুরুল হক গং ও আশ্রাফুজ্জমান গং এর মধ্যে
চলাচলের রাস্তা নিয়ে দু’পক্ষের মধ্যে মধ্যে সংঘর্ষের সুত্রপাত হয়।  এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। আহতরা হলেন,লেদু মিয়া(৩৬),জালাল আহমদ(২৭),শহর মুল্লুকজ(৪০),আশ্রাফুজ্জমান(৫৫),ছৈয়দ কবির(৮০),ছখিনা আক্তার(২৮),আমান উল্লাহ(৪০),আনচার উল্লা(৪৫),নুরুল হক(৫০),মো:আমিন(৩০),জাফর আলম(৩৬) ও হাসিনা আক্তার(১৯) সহ অন্তত: ১৫ জন আহত হয়। আহতদেরকে মহেশখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আমান উল্লাহ,আনচার উল্লা,শহর মুল্লুকও হাসিনা আক্তারের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরন করেন। এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়–য়া জানান,ঘটনার খবর পেয়ে মহেশখালী থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এই ঘটনায় উভয়  পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে আহতদের পারিবারিক সুত্রে জানা গেছে।

Post a Comment

0 Comments