নয়ন কক্স নিউজ ডট কম
আজ সোমবার একযোগে দেশের ১০টি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আজ সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ
হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করবেন। প্রধানমন্ত্রী বরিশাল জিলা স্কুল, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও বরিশাল কারিগরি স্কুল অ্যান্ড কলেজের ফলাফল অনলাইনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রকাশ করবেন।
এ সময় শিক্ষাসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী ও শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা উপস্থিত থাকবেন। বরিশাল জিলা স্কুলে বরিশালের মেয়র শওকত হোসেন হিরণ ও তালুকদার মো. ইউনুস এমপি উপস্থিত থাকবেন।
পরে শিক্ষামন্ত্রী দুপুর ১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিং করে ফল ঘোষণা করবেন। এরপর দুপুর আড়াইটা থেকে সারাদেশের পরীক্ষার্থীরা মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে, নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এবং কেন্দ্রে ফলাফল পাবে। এ পরীক্ষায় এ বছর ৮টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১০টি শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ২০ হাজার ৫৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। সারাদেশের ২,৪৬৪টি কেন্দ্রে এবার এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারী মোট শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ২৬,৮৫৫টি।
দেশের ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসিতে এবার অংশ নিয়েছে ১০ লাখ ৫২ হাজার ৯৬৯ জন ছাত্রছাত্রী। ঢাকা শিক্ষা বোর্ডে ২৭৫টি কেন্দ্রে ৩,২৪,৯১৮ জন পরীক্ষা দিয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১,৩২,৫৬৩ জন, কুমিল্লা শিক্ষা বোর্ডে ১,২৮,৯৯৫ জন, যশোর বোর্ডে ১,৩৩,৪১১ জন, চট্টগ্রাম বোর্ডে ৮৫,৯৩৭ জন, বরিশাল বোর্ডে ৬৩,৭০৫ জন, সিলেট বোর্ডে ৫৮,৫০০ জন এবং দিনাজপুর বোর্ডে ১,২৪,৯৪০ জন পরীক্ষার্থী। এবার বিদেশি ৭টি কেন্দ্রে ২৭৪ জন পরীক্ষা দিয়েছে।মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এবার দাখিল পরীক্ষায় সারাদেশের ৫৯৫টি কেন্দ্রে অংশ নিয়েছে ২,৭৫,৯৩০ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় সারাদেশের ৫৯১টি কেন্দ্রে অংশ নিয়েছে ৯১,১৫৮ জন।
২০১২ সালের এ পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র এবং গণিত বিষয় ছাড়া অন্য সব বিষয়ে সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে পরীক্ষা হয়েছে। এবার সৃজনশীল পদ্ধতির প্রশ্নপত্রে পরীক্ষা হয়েছে ২১টি বিষয়ে।

0 Comments