প্রেস বিজ্ঞপ্তি
বিজিবি‘র সদস্যরা সীমান্তবর্তী এলাকা হতে ১২ ও ১৩ মে ২০১২ তারিখ পৃথক পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান বিদেশী মদ, ট্রাকসহ কাঠ, বিভিন্ন প্রকার বার্মিজ
এবং বাংলাদেশী সামগ্রী আটক করেছে। আটককৃত মালামালের মূল্য প্রায় ১৩,৫৮,০০০/- (তের লক্ষ আটান্ন হাজার) টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খালেকুজ্জামান, পিএসসি এর দিক নির্দেশনায় রেজুআমতলী বিওপির হাবিলদার হারুন অর রশিদ এর নেতৃত্বে ১৩ মে ২০১২ তারিখ বাজুখাইয়া এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাকসহ ২৩.৩৬০ ঘনফুট কাঠ আটক করে, ঘুনধুম বিওপির হাবিলদার আশরাফ আলী এর নেতৃত্বে ১২ মে ২০১২ তারিখ নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশী জ্বালানী তেল ও ভোজ্য তেল আটক করে, বালুখালী বিওপির হাবিলদার মফিজ এর নেতৃত্বে ১২ মে ২০১২ তারিখ বালুখালী এলাকায় অভিযান চালিয়ে ১২ বোতল বিদেশী মদ আটক করে, তমব্রু বিওপির সুবেদার মোহাম্মদ আলী ও হাবিলদার জাকির হোসেন এর নেতৃত্বে ১৩ মে ২০১২ তারিখ তমব্রু পশ্চিমকুল এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে বাংলাদেশী বিভিন্ন প্রকার সামগ্রী ও বিদেশী কম্বল আটক করেছে। আটককৃত মালামাল প্রচলিত আইন ও নিয়মানুযায়ী নিকটস্থ শুল্ক কার্যালয়ে এবং বনবিট অফিসে জমা করা হয়েছে এবং মাদকদ্রব্য প্রচলিত আইন ও নিয়মানুযায়ী সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
১৭ বিজিবি কক্সবাজারের এহেন সাফল্য একদিকে যেমন দেশের চোরাচালানী প্রতিরোধ অভিযানকে সহায়তা করছে এবং অপর দিকে সরকারী কোষাগারে বিপুল পরিমাণ অর্থের যোগান দিচ্ছে। এছাড়াও মাদক বিরোধী অভিযানে দেশের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করছে। আরো উল্লেখ্য, স্থানীয় সকল পর্যায়ের জনগণের সহযোগিতার মাধ্যমে বর্ণিত সাফল্য দিন দিন আরো বৃদ্ধি করা যাবে বলে ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খালেকুজ্জামান, পিএসসি মনে করেন ।

0 Comments