Advertisement

বিএনপির সাংসদেরা নয়াপল্টনে

হরতালের সময় বিএনপির সাংসদেরা সংসদ ভবন এলাকায় বিক্ষোভ-সমাবেশ করলেও আজ বৃহস্পতিবার তাঁরা নয়াপল্টনে দলের কেন্দ্রীয়
কার্যালয়ে অবস্থান নিয়েছেন।

সকাল থেকে বিএনপির সাংসদেরা কেন্দ্রীয় কার্যালয়ে আসতে থাকেন। সেখানে আছেন দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, বরকত উল্লা, মুজিবুর রহমান সারোয়ার এবং বেশ কয়েকজন নারী সাংসদ। এর বাইরে আর কাউকে আজ কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে দেয়নি পুলিশ। 
বিএনপির সাংসদেরা কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয়। এতে তাঁরা বাধ্য হয়ে কার্যালয়ের ভেতর অবস্থান নিয়েছেন। কার্যালয়ের ফটকে ইলিয়াস আলীকে ফেরত, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্প্রবর্তন ও বিএনপির কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তি দাবি করেন জয়নুল আবদিন ফারুক।
এদিকে কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল রাত থেকে অবস্থান করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ বেশ কয়েকজন নেতা-কর্মী।
পুলিশ বরাবরের মতো বিএনপির কার্যালয় ঘেরাও করে রেখেছে। আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা।

Post a Comment

0 Comments