বিএনপি কাল বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। গাড়ি পুড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৩৩ নেতাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে আজ বুধবার
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
হরতালে তেজগাঁওয়ে গাড়ি পোড়ানোর মামলায় ১৮ দলীয় জোটের ৩৩ জন নেতাকে কারাগারে নেওয়া হয়। আজ দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালতের হাকিম জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশ তাঁদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যায়।
বেলা তিনটার দিকে ৩৩ জন নেতাকে কারাগারে নেওয়ার উদ্দেশে পুলিশ ভ্যানে তোলার সময় আদালত এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় বিএনপি সমর্থক আইনজীবীরা সড়কে শুয়ে স্লোগান দিতে থাকেন। ছবি তুলতে গেলে পুলিশ সাংবাদিকদের ওপর চড়াও হয়। এতে দুই সাংবাদিক আহত হন।
দুপুর সোয়া ১২টার মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবদুস সালাম, মির্জা আব্বাস, মো. হান্নান শাহ, শফিউল আলম প্রধান, মোয়াজ্জেম হোসেনসহ ৩৩ জন নেতা আদালতে আত্মসমর্পণ করেন। এর আগে তাঁদের পক্ষে মাসুদ আহমেদ তালুকদার, সানাউল্লাহ মিয়া, বোরহানউদ্দিন, মহসীন মিয়াসহ শতাধিক আইনজীবী জামিনের আবেদন করেন।
আসামিদের আত্মসমর্পণের পর দুপুর ১২টা ৪০ মিনিটে জামিন আবেদনের ওপর শুনানি শুরু হয়ে শেষ হয় একটা ৩৫ মিনিটে।
হরতালে তেজগাঁওয়ে গাড়ি পোড়ানো ও সচিবালয়ে ককটেল বিস্ফোরণের মামলায় ১৮ দলীয় নেতাদের জামিনের বিষয়ে ৭ মে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিভক্ত আদেশ দেন। ১০ মে বিষয়টি প্রধান বিচারপতির কাছে যায়। বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হককে দায়িত্ব দেন প্রধান বিচারপতি।
গত ১৩ মে মোহাম্মদ আনোয়ার উল হকের একক বেঞ্চ গাড়ি পোড়ানোর মামলায় তাঁদেরকে ১৬ মের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। পরের দিন শাহবাগ থানার মামলায় তাঁদের জামিন মঞ্জুর করেন।
গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, সাদেক হোসেন খোকাসহ ৪৫ জনের বিরুদ্ধে ডিবির পরিদর্শক নুরুল আমিন গত বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহার আদালতে অভিযোগপত্রটি জমা দেন।
অভিযোগপত্রে ৩৭ জনকে পলাতক দেখিয়ে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বাকি আট আসামির মধ্যে সাতজন কারাগারে এবং একজন জামিনে মুক্ত আছেন।

0 Comments