Advertisement

উত্তর চট্টগ্রামে শান্তিপুর্ণ ভাবে হরতাল চলছে,পিকেটিং নেই,সড়ক পুলিশের দখলে

মোহাম্মদ হোসেন হাটহাজারী:
বিএনপির ডাকা হরতালে উত্তর চট্টগ্রামের হাটহাজারীসহ বিভিন্ন উপজেলায় শান্তিপূর্ণ হরতাল চলছে। সকাল থেকে চট্টগ্রাম-হাটহাজার সড়কে কোন যানচলাচল করতে দেখা
যায়নি। পুলিশের নজরদারীতে কোন পিকেটার ও নেতা কর্মীরা রাস্তায় দেখা যায়নি।
বুধবার বিএনপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মির্জা ফকরুল ইসলাম আলমগীরসহ ৩৩ জন সিনিয়র নেতাদের জামিন না দিয়ে জেলে পাটিয়ে দেওয়ার প্রতিবাদে সারা দেশের মত উত্তর চট্টগ্রামে এ হরতাল পালিত হচ্ছে।
হাটহাজারী মডেল থানা অফিসার ইনচার্জ একে এম লিয়াকত আলী বলেন,সকাল থেকে শান্তিপুর্ণ হরতাল চলছে তবে কোন পিকেটিং নাই।

Post a Comment

0 Comments