Advertisement

দৈনিক কক্সবাজারবাণী অফিসে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ


বার্তা পরিবেশক
দৈনিক কক্সবাজার বাণী পত্রিকা অফিসে স্বশস্ত্র সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্থির দাবি জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এক বিবৃতিতে তিনি বলেন, সারাদেশে আজ হত্যা, গুম, হামলা, মামলার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। দেশকে আজ সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে। আর এ ভয়ঙ্কর সন্ত্রাসীদের প্রথম টার্গেট হচ্ছে রিরোধী রাজনীতিবিদ ও জাতির বিবেক
সাংবাদিকরা। আওয়ামী দু:শ্বাসনে সাধারণ মানুষও আজ অতিষ্ঠ হয়ে উঠেছে। দেশের জনগণ চরম নিরাপত্তাহীনতায় ভোগছে উল্লেখ করে তিনি আরো বলেন, মেধাবী সাংবাদিক সাগর-রুনি হত্যাকান্ড ও সদর থানার পাঁচ গজের মধ্যে অবস্থিত দৈনিক কক্সবাজার বাণী পত্রিকা অফিসে ওপেন সিক্রেট স্বশস্ত্র হামলা চালিয়ে প্রধান সম্পাদক ফরিদুল মোস্তাফা খাঁন, সম্পাদক আতহার ইকবাল সহ তিন সাংবাদিককে কুপিয়ে জখম করার ঘটনা একই সূত্রে গাঁথা। বিএনপি সরকারের আমলে আইন-শৃংখলায় শীর্ষে থাকা কক্সবাজার জেলা সদরের একটি পত্রিকা অফিসে স্বশস্ত্র সস্ত্রাসী হামলার ‘অতীত নজির’ নেই উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনার সাথে জড়িত সন্ত্রাসী ও তাদের মদদ দাতাদের প্রশাসনকে খুঁজে বের করতে হবে। তিনি কক্সবাজারের সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

Post a Comment

0 Comments