Advertisement

চকরিয়ায় গৃহবধু অপহরণের দেড় মাসেও সন্ধান পায়নি


প্রেম করে বিয়ে করার খেসারত
এস এম হান্নান শাহ:
অপহরণের পর দেড়মাস অতিবাহিত হলেও সন্ধান মেলেনি গৃহবধু বুলবুল জন্নাতের। দীর্ঘদিন ধরে একদিকে যেমন তার সন্ধান পাচ্ছেনা তেমনি জীবিত না মৃত
তাও জানতে পারছেনা তার পরিবার। মামলা করে তার পিতা পুলিশের দ্বারে দ্বারে ঘুরে বেড়ালেও কোন ক্লু বের করতে পারেনি পুলিশ। অপরাধীরা টাকা কুমির হওয়ায় তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা যাচ্ছেনা বলে দাবী করেছে জন্নাত বুলবুলের পরিবার।
জানা গেছে, চকরিয়া উপজেলার পূর্ববড় ভেওলা ইউনিয়নের ব্রাক্ষ্মন পাড়ার আমিরুল ইসলামের কন্যা জন্নাত বুলবুলের সাথে প্রেমের সম্পর্ক হয় একই এলাকার মৃত ছিদ্দিক আহমদের পুত্র আমির হোছাইনের। সম্পর্কের বিষয় দু‘পক্ষের মধ্যে জানাজানি হলে গত ২০০৮ সালের ২৭জুন ইসলামী শরীয়া মোতাবেক বিয়ে হয় দুজনের। কিন্তু বুলবুল জন্নাতের পরিবার গরীব, তাই এ বিয়ে মনেপ্রানে গ্রহন করেনি তার স্বামী আমির হোছাইন। পিতা নুরুল কাদের দাবী করেন, বিয়ের পর তার কন্যাকে বধু করে ঘরে না তুলে বিদেশ পাড়ি জমায় কৌশলী স্বামী আমির হোছাইন। শুধু তাই নয়, তার জীবন থেকে বুলবুল জন্নাতকে সরিয়ে দিতে বিদেশ থেকে পরিকল্পনা আটে। জন্নাত বুলবুলের পিতা আরো দাবী করেন, সর্ব শেষ ২৩/০৩/২০১২ বুলবুল জন্নাত অসুস্থ হয়ে পড়লে তাকে চকরিয়া সরকারি হাসপাতালে নেওয়ার কথা বলে ঘর থেকে বের করে আনলেও অদ্যবধি বাড়ি ফেরেনি সে। তারা তাকে কৌশলে অপহরণ করে ঘুম বা হত্যা করতে নিয়ে গেছে। এ ঘটনায় বুলবুল জন্নাতের পিতা নুরুল কাদের গত ২৭ মার্চ ভাশুর আবু তাহের ও আলী হোছাইন সহ ৪ ব্যক্তিকে আসামী করে চকরিয়া থানায় মামলা করেন। কিন্তু দীর্ঘ দেড়মাস পার হলেও পুলিশ কোন ক্লু বের করতে পারেনি।
মামলার বাদী দাবী করেন, পুলিশ আন্তরিক হলে বুলবুল জন্নাতকে খুজে বের করতে পারে। রহস্যজনক কারণে পুলিশের ভূমিকাও রহস্য জনক। এলাকার লোকজনের ধারণা, বুলবুল জন্নাতকে তার শ্বশুর বাড়ির লোকজন বউ করে ঘরে তুলতে রাজি নয়, ফলে কৌশলে তাকে সরিয়ে দেয়ার চেষ্টা করছে তারা। যা প্রেম করে বিয়ে করার খেসারত বললে চলে। একটি নির্ভরযোগ্য সুত্র দাবী করেছে, বুলবুল জন্নাত কয়দিন আগেও তার ভাশুর আবু তাহেরের সাথে মোবাইল ফোনে কথা বলেছে‘ তাতে বুলবুল জন্নাত বলেছে‘ আমাকে যেখানে রেখেছেন সেখান থেকে নিয়ে যান‘ আমাকে বাচান।‘ এলাকাবাসী মনে করেন, বুলবুল জন্নাতের ভাশুর সহ তার শ্বশুর বাড়ির যে কাউকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে তার সন্ধান মিলবে।

Post a Comment

0 Comments