Advertisement

পেকুয়ায় আদম বেপারী নুর আহমদ গ্রেপ্তার

শেখ মোহাম্মদ হানিফ, পেকুয়া॥
পেকুয়ায় আদম বেপারী নুর আহমদ (৪০) গ্রেপ্তার হয়েছে। সে পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব গোঁয়াখালী এলাকার নওশা মিয়ার পুত্র। জানা যায়,

দীর্ঘদিন ধরে নুর আহমদের নেতৃত্বে একটি সিন্ডিকেট পেকুয়ার সহজ সরল মানুষকে বিদেশে নেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। ওই সিন্ডিকেটটি ওমান, দুবাই, সৌদি আরবসহ বিভিন্ন দেশে শ্রমিক ভিসা দিয়ে লোক পাঠানোর কথা বলে এভাবে প্রতারণা করে আসছে। অভিযোগে জানা যায়, পেকুয়া সদর ইউনিয়নের মৌলভী পাড়ার মৃত উকিল আহমদের পুত্র তরকারি ব্যবসায়ী কামাল হোসেন তার ভাগিনা শাহজাহানের জন্য নুর আহমদের পিতা নওশা মিয়ার মাধ্যমে ভিসা বাবদ ২লক্ষ ৬০হাজার টাকা দিলেও ভিসা না দিয়ে দীর্ঘদিন ধরে নানাভাবে টাকা আত্মসাত করার চেষ্টা করে। এনিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে বিচার দিলে নুর আহমদ গং ক্ষিপ্ত হয়ে কামালকে বিভিন্নভাবে হুমকি ধমকি দেয়। এবিষয়ে পরে কামাল হোসেন বাদি হয়ে থানায় মামলা (নং-০১/০৭-০৫-২০১২ইং) করলে গত ৭মে সোমবার সকাল ৯টার দিকে চৌমুহনীর পূর্ব পাশে ফায়ার সার্ভিস এলাকা থেকে পুলিশ নুর আহমদকে গ্রেপ্তার করে। গতকাল মঙ্গলবার তাকে আদালতে সোর্পদ করলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেয়। পেকুয়া চৌমুহনীর ব্যবসায়ী শাহাদাত হোসেন জানান, নুর আহমদের সিন্ডিকেটে নওশা মিয়া ছাড়াও হরিণা ফাঁড়ি এলাকার মৃত মোহাম্মদ পেঠানের পুত্র আব্দুল জলিলসহ আরো ৪/৫জন রয়েছে। তারা প্রতিনিয়ত বিদেশ গমনেচ্ছুক মানুষকে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছে। শাহাদাত আরো জানায়, তার ভাই হাবিবকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওমানে নিয়ে এখন কোন কাজ দিচ্ছে না ওই প্রতারক সিন্ডিকেট।

Post a Comment

0 Comments