Advertisement

মহেশখালীতে অল্পের জন্য রক্ষা পেল ইউপি চেয়ারম্যান: গুলিবিদ্ধ-৩


আবদুর রাজ্জাক,মহেশখালী :
কক্সবাজারের মহেশখালীতে অল্পের জন্য রক্ষা পেল যুবলীগ নেতা এক ইউপি চেয়ারম্যান। এ সময় ডাকাতরা জনৈক মানিকের বাড়ীতে হামলা চালিয়ে নগদ টাকা ও
র্স্বণালংকারসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় মহিলাসহ ৩ জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ৯ মে উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ধলঘাটা ইউনিয়নে।
স্থানীয় এলাকাবাসী জানান, বুধবার ভোর রাত্রে উপজেলার ধলঘাটা ইউনিয়নের চেয়ারম্যান ও যুবলীগ নেতা আহসান উল্লাহ বাচ্চুর বাড়ীতে ফয়জুল কাদের, কাসেম,শাহাব উদ্দীন,জাহেদের নেতৃত্বে ৩০/৩৫ জনের একদল সশস্ত্র ডাকাত হামলা চালায় এবং ব্যাপক গুলি বর্ষণ করে। এই সময় ডাকাতরা চেয়ারম্যানের বাড়ীর আশেপাশের ৯টি বসতবাড়ির লোকজনকে অস্ত্রের মৃখে জিম্মি করে রাখে । পরে বসতবাড়ির লোকজনের আত্মচিৎকারে স্থানীয় গ্রামবাসীরা এগিয়ে আসলে ডাকাতরা গুলি বর্ষণ করে পালিয়ে যায়। এতে ডাকাতের গুলিতে ঘটনাস্থলে আসমা খাতুন(৫০),নুরুল আবছার(২৮) ও আব্দুল মান্নান(২২) গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এসময় আহত হয়েছেন অন্তত আরো ২ জন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এনিয়ে এলাকার লোকজনের মাঝে চরম ভাবে আতংক বিরাজ করছে। ঘটনার খবর পেয়ে মাতারবাড়ী পুলিশ ফাড়িঁর ইনচার্জ এএসআই নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে।
এ ব্যপারে ধলঘাটা ইউপি চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চু বলেন, ফয়জুল কাদেরের নেতৃত্বে ২ দফা আমাকে হত্যা করার জণ্য গুলি বর্ষণ করে। অল্পের জন্য কোন রকম রক্ষা হলেও আমার নিকটতম ৩ জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। এ সময় ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় ৫০/৬০ রাউন্ড গুলি বর্ষণ করে বলেও জানান।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)রনজিত কুমার বড়–য়া বলেন, চেয়ারম্যানের উপর সশস্ত্র হামলার বিষয়টি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং ঘটনার সঙ্গে কারা জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

Post a Comment

0 Comments