Advertisement

টেকনাফে বিদ্যালয়ের কমিটির বিরোধ নিয়ে এমপি বদি’র বিরুদ্ধে ছাত্র-জনতার বিক্ষোভ


জিয়াবুল হক, টেকনাফ
‘হ্নীলা হাই স্কুলের শিক্ষকের উপর এমপি বদির সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দেয়া’র প্রতিবাদে বুধবার টেকনাফের হ্নীলা ষ্টেশনে দু’ঘন্টা সড়ক অবরোধ করে অসংখ্য ছাত্র-শিক্ষক-অভিভাবক বিক্ষোভ মিছিল করে।
জানা যায়, গতকাল ৯ মে সকাল সাড়ে ১০টার দিকে হ্নীলা হাই স্কুলে হতে ব্যানার হাতে নিয়ে স্কুলের বর্তমান ও প্রাক্তন ছাত্র-শিক্ষক, জনতা মিছিল সহকারে হ্নীলা ষ্টেশনের চৌ-রাস্তার মোড়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় ক্ষুদ্ধ ছাত্র-জনতা টেকনাফ-কক্সবাজার সড়ক অবরোধ করে গত মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রকাশ্য দিবালোকে লোকজনের সামনে হ্নীলা হাই স্কুলের সহকারী শিক্ষকদের উপর এমপি আবদুর রহমান বদি কর্তৃক সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দেয়ার প্রতিবাদে দু’ঘন্টা ধরে বিক্ষোভ মিছিল বের করে। এসময় সড়ক অবরোধের কারণে উভয় পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। এ সময়  বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রবীন শিক্ষক মোঃ ইউছুপ, অভিভাবক মুফিজুর রহমান, প্রাক্তন ছাত্র এহসান উদ্দিন মিলন, সাইমুল হুদা ও বর্তমান ছাত্র হেলাল উদ্দিন প্রমূখ। বক্তারা ‘অবিলম্বে হামলাকারীদের বিচার, অবৈধ ম্যানেজিং কমিটির সভাপতি ও বিতর্কিত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ’ দাবী করে। অন্যথায় আরো কঠোর কর্মসূচী দেয়া হবে বলে প্রশাসনের প্রতি হুঁশিয়ারী দেয়া হয়। শান্তিপূর্ণভাবে বিক্ষোভ শেষে অবরোধ তুলে নিলে পূণরায় যাহবাহন শুরু হয়।
এব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম সিকদার জানান, গত  ৮ মে কয়েকজন সহকারী শিক্ষক প্রধান শিক্ষকের অফিসে প্রবেশ করে তাকে জোর করে অন্য একটি রুমে অবরোধ করে রাখে। প্রধান শিক্ষকের পদ থেকে পদত্যাগ না করা পর্যন্ত তাকে ছেড়ে দেওয়া হবে না বলে হুমকি দেয়। ঘটনার ঘন্টদুয়েক পর তাকে সিএনজি যোগে টেকনাফ উপজেলা শিক্ষা অফিসের সামনে নিয়ে আসে। সেখানে প্রধান শিক্ষককে টানা হেছড়া করতে দেখে স্থানীয় কিছু যুবক বাধা দেয় এবং তাকে উদ্ধার করে। এঘটনাকে কেন্দ্র করে সহকারী শিক্ষকরা স্বার্থম্বেসী মহলের ইন্ধনে কিছু ছাত্রদের পুঁিজ করে এমপি বদির বিরুদ্ধে নানান অপবাদ ছড়াচ্ছে।
এমপি বদি মুঠোফোনে জানান, তিনি এবিদ্যালয় পরিচালনা কমিটি নিজে উপস্থিত থেকে ঘটন করেন। পরিচালনা কমিটি ও কিছু শিক্ষক হীন উদ্দেশ্য হাছিলের জন্য মিথ্যার আশ্রয় নিয়ে  সরকারের বিরুদ্ধে অপবাদ ছড়াচ্ছে। এছাড়া ঘটনার সময় তিনি এলাকায় উপস্থিত ছিলেন না।

Post a Comment

0 Comments