Advertisement

উল্টাখালীতে ট্রান্সফরমার বিকলঃ জনভোগান্তি চরমে


রামু প্রতিনিধি
কক্সবাজারের ভারুয়াখালীর উল্টাখালী  ফকিরের কবর এলাকায় পল্লি বিদ্যুৎ সমিতির একটি ট্রান্সফরমার প্রায় ২ মাস ধরে বিকল হয়ে পড়ে রয়েছে। ফলে তীব্র
দাবদাহের এ সময়ে উক্ত ট্রান্সফরমারের অর্ন্তভূক্ত গ্রাহকগণ চরম দূর্ভোগ পোহাচ্ছে ও অন্ধকারে নিমজ্জিত হয়ে রয়েছে।
 স্থানীয় জনসাধারন অভিযোগ করেন,  প্রায় দুই মাস পূর্বে  উল্টাখালী  ফকিরের কবর এলাকার পশ্চিম পাশে বিদ্যুৎ সমিতির  লাইনের একটি  খুটির ট্রান্সফরমার হঠাৎ নষ্ট হয়ে যায়। এখনো পর্যন্ত  ট্রান্সফরমারটি বিকল অবস্থায় পড়ে থাকায়  এলাকার জনসাধারন অন্ধকারে নিমজ্জিত আছে।  স্থানীয় জনসাধারন পল্লি বিদ্যুৎ সমিতির কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করলে ট্রান্সফরমারটি মেরামতে ২০ হাজার টাকা দাবী করে।

Post a Comment

0 Comments