ঢাকা: এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এ বছর পাশের হার ৭৪ শতাংশ। ১০ লাখ পরীক্ষার্থীর মধ্যে ৭ লাখ ৪৪ হাজার ৮৯১ জন পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৫৮ হাজার ১৯৭ জন। আজ শনিবার সকালে সকল শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সাথে নিয়ে শিামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী
শেখ হাসিনার হাতে তুলে দেন। এরপর দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন তিনি। বেলা ২টার পর থেকে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন।

এবারো ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ইউজার নাম ও পাসওয়ার্ড দিয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের ফল জানা যাবে।
এ ছাড়া ইন্টারনেটের www.educationboardresult.gov.bd ঠিকানা ব্রাউজ করে নির্ধারিত বোর্ড নির্বাচন করে ও রোল
দিয়ে সার্চ দিলে ফল পাওয়া যাবে। মোবাইলে টেলিটকসহ অন্যান্য মোবাইল অপারেটরের মাধ্যমে ব্যবহৃত মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সাধারণ বোর্ডের জন্য HSC ও মাদরাসা বোর্ডের জন্য Alim লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর টাইপ করে পাসের সাল দিয়ে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি মেসেজে পরীক্ষার ফল পাওয়া যাবে।

0 Comments