Advertisement

চার পর্বত আরোহীর মৃত্যু


প্রজ্ঞানন্দ ভিক্ষু
পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করার জন্য যুগে যুগে অনেক দুঃসাাহসিক অভিযান চালানো হয়েছে। এর কোনটা সফল আবার কোন
বিফলে গেছে। এই সর্বোচ্চ পর্বতশৃঙ্গে পৌঁছতে গিয়ে অনেক পর্বতারোহী সফল হয়েছেন আবার অনেকে লাশ হয়েছেন। জয় করতে পারলে মহাবীর আর না হলে সোজা মৃত্যুর ঘরে। তবে এই কথা অকপটে স্বীকার্য যে পর্বত আরোহীরা মৃত্যুকে হাসি মুখে মেনে নিয়ে এই অভিযাত্রায় নামেন। মৃত্যুর পরোয়ানাকে উপেক্ষা করেই তাঁদের অভিযাত্রা চলমান রয়েছে অনন্ত কাল ধরে। মানুষের সৎ সাহস, অদম্য কৌতুহল মানুষকে এভারেস্ট জয়ের মত ইতিহাসের বরপুত্র করে রাখে। এই আসন দুর্জেয়, এই আসন গৌরবের। তবে এই আসনের চারদিকে ওতপেতে তাকে মৃত্যু। গত সোমবার নেপালের পর্যটন কর্তৃপক্ষ চার পর্বত আরোহীর মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। তাঁরা হলেন জার্মানির নাগরিক এবারহার্ড স্ক্যাফ (৬১), দক্ষিণ কোরিয়ার নাগরিক সং ওন-বিন (৪৪), চীনা নাগরিক হা ওয়েনি (৫৫) ও নেপালি বংশোদ্ভূত কানাডার নাগরিক শ্রিয়া শাহ। এভারেস্টের চুড়ার কাছাকাছি দক্ষিণ দিকে এবার হার্ডের মৃত্যু হয়েছে। এভারেস্টের চুড়ার কাছে ‘দ্য ব্যালকনি’ নামক একটি স্থানে পাওয়া যায় সং ওন-বিন এর লাশ। এভারেস্ট থেকে নামার সময় লাশ হয়েছেন শ্রিয়া শাহ। অপর আরোহী হা ওয়েনির লাশ এখনো পাওয়া যায় নি। এই হতভাগ্য চার পর্বত আরোহীর সবাই এভারেস্ট থেকে নামার সময় মৃত্যুর শিকার হয়েছেন। চলতি বছর এই পর্যন্ত মোট ছয়জন পর্বত আরোহীর মৃত্যু হল। তবে বাংলাদেশের মেয়ে নিশাত মজুমদার মৃত্যুকে ফাঁকি দিয়ে নেমে এসেছেন।

Post a Comment

0 Comments