Advertisement

টেকনাফে ৪২ বিজিবির পৃথক অভিযানে কাঠ, মদ,বিয়ার,খাদ্যপন্য ,তৈল, চাউল ও নৌকা সহ জব্দ ২জন পলাতক আসামী ঃ পুশব্যাক ২


জিয়াবুল হক ,টেকনাফ
টেকনাফস্থ ৪২ বর্ডার গার্ড  বিজিবির জোয়ানরা বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান বিদেশি মদ, বিয়ার, খাদ্যদ্রব্য ,তৈল, চাউল ও নৌকা  জব্দ করেছে । এ সময় ২ পাচারকারী ও ২ মিয়ানমার নাগরিক কে পুশব্যাক করেছে । ২৬ মে শনিবার  বিজিবি সদস্যরা ২লক্ষ ৫৩ হাজার ৮শ’২৮ টাকার মালামাল জব্দ করে। বিজিবি সূত্রে জানা যায় , টেকনাফ সদর বিওপির জোয়ানেরা বিকাল ৩টার সময় ৩৬ বোতল ম্যান্ডেলা রাম মদ ও ৭০ক্যান বিয়ার ও ২টি নৌকা জব্দ করে। অপরদিকে
হোয়াইক্যং বিওপির বিজিবি সদস্যরা লম্বাবিল থেকে মিয়ানমারে পাচারকালে সিরামিক সামগ্রী, কোরোসিন ,কলস,পাম্প তৈল ,ও হ্নীলা বিওপি কর্তৃক ২নং সুইচ গেইট থেকে মিয়ানমারে পাচারকালে ১শ’৪৯ লিটার ডিজেল জব্দ করে এসময় পালিয়ে যাওয়া ২ পাচারকারী পলাতক আসামী ও পাচারকারী হচ্ছে হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজারের পূর্ব পাড়ার এলাকার মোঃ হোছনের পুত্রদ্বয় মোঃ শাহাজাহান (২৭) ও মোঃ আবদুল্লাহ (২৫) পালাতক আসামী করে মামলা রুজু করেছে এবং শাহপরীর দ্বীপ বিওপির জোয়ানেরা শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া থেকে ৩০লিটার বাংলা মদ জব্দ করে ও হ্নীলা বিওপির জোয়ানেরা ৮৫ ঘনফুট জ্বালানী কাঠ জব্দ করেছে । দমদমিয়া বিওপির বিজিবি সদস্যরা ৩শ'কেজি আতপ চাউল ,১’শ৫০কাটুন বিস্কুট ,বিভিন্ন পরিমাণ কোমল পানীয় তৈল ,আপেল ,১টি নৌকাসহ প্রায় ১লক্ষ ১০হাজার টাকার মালামাল জব্দ করে। ঝিমংখালী বিজিবি সদস্যরা খদ্দের পাড়া থেকে  দুপুর ১২টার ২ মিয়ানমারের নাগরিক কে আটক করে বিকাল ৪টার সময় ঝিমংখালী ঘাট দিয়ে পুশব্যাক করেছে বলে সূত্রে জানিয়েছে। জব্দকৃত মালামাল সমূহ শুষ্ক গুদামে জমা করা হয়েছে। মাদকদ্রব্য ব্যাটালিয়ন সদরে জমা করে ও পাচারকারীদের পলাতক আসামী করে টেকনাফ মডেল থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছে  ।

Post a Comment

0 Comments