Advertisement

টেকনাফের ইউএন ও বর ও কনের “বন্ধু চুলা” হাতে তুলে দিলেন


মোঃ আশেকউল্লাহ ফারুকী,টেকনাফ
টেকনাফে বিয়ের আসরে পরিবেশ সম্মত “বন্ধু চুলা” উপহার দিয়ে এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে এনজিও সংস্থা নেকম। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে
বন্ধু চুলা সম্পর্কে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়েছে। জানা যায়, গতকাল  টেকনাফের উপকূলীয় বাহাড়ছড়া ইউনিয়নের শামলাপুর গ্রামের আজিজুল ইসলামের মেয়ে সারিকা শিমুল সুমির সাথে জাহাজপুরার মৃত আব্দুস শুক্কুরের পুত্র ইউপি সদস্য মোঃ আলীম উদ্দীনের সাথে  বিয়ে হয়। এতে টেকনাফ উপজেলা চেয়ারম্যান,ইউএনও সহ বিশিষ্ট ব্যক্তিরা আমন্ত্রিত ছিল। এ বিয়েতে টেকনাফে সমাজভিত্তিক জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা নেকম পরিবেশ সম্মত “বন্ধু চুলা” নব বর-বধুকে উপহার হিসাবে প্রদান করে। ইউএনও আনম নাজিম উদ্দীন চুলাটি বর-কনের হাতে তুলে দেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা ড.শরীফ উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর কবির ,নেকমের প্রোগ্রাম অফিসার নারায়ন দাশ, সিএফ মোঃ আব্দুস সোবহান প্রমুখ উপস্থিত ছিলেন। ব্যতিক্রমী এ উদ্যোগের কারন সম্পর্কে  নেকমের প্রোগ্রাম অফিসার নারায়ন দাশ জানান, বিয়ের আসরে যেহেতু অনেক লোকের সমাগম ঘটে তাই বিয়ের আসরে পরিবেশ সম্মত,জ্বালানী সাশ্রয়ী ও কম সময়ে অধিক রান্নার উপযোগী বন্ধু চুলাটি উপহার হিসাবে প্রদান করা হয়েছে যাতে সবাই এর ব্যবহারে আগ্রহী হয়ে উঠে।

Post a Comment

0 Comments