Advertisement

রামুর কলঘর বাজারে জায়গা দখলের চেষ্টায় হামলা ঃ আহত ৪


রামু প্রতিনিধি
রামুর চাকমারকুল কলঘর বাজারে পূর্ব শত্র“তার জের ধরে জায়গা জবর দখলের চেষ্টায় হামলার ঘটনা ঘটেছে। উক্ত হামলায় ৪ জন গুরুত্ব আহত হয়েছে।
এঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
অভিযোগে প্রকাশ, রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের কলঘর বাজার এলাকার বাসিন্দা মৃত গোলাম আকবরের পুত্র  চৌকিদার শামসুল আলম পৈত্রিক সূত্রে প্রাপ্ত জায়গার উপর কলঘর বাজারস্থ চারটি দোকান গৃহ ভোগ দখল করে আসছিল। পরে উক্ত জায়গা নিয়ে চৌকিদার শামসুল আলমের পরিবারের সাথে একই ইউনিয়নের তেচ্ছিপুল এলাকার কিছু প্রভাবশালীদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই ধারাবাহিকতায় ২৫ মে রাত সাড়ে নয়টায় প্রভাবশালী মুফিজ মিয়ার নেতৃত্বে ৪/৫জন অজ্ঞাত সন্ত্রাসী ধারালো অস্ত্রসস্ত্রসহ কলঘর বাজারস্থ মৃত গোলাম আকবর গং এর  তপশীলোক্ত জায়গার উপর নির্মিত দোকানে হামলা চালায়। এসময় ভাড়াটিয়া মোহাম্মদ সিরাজকে মারধর করে তার মুদির দোকানে তালা লাগিয়ে দেয়। খবর পেয়ে  মৃত গোলাম আকবরের পুত্র  চৌকিদার শামসুল আলম এগিয়ে লেগে তাকে  মারধর করে তার ইউনিফরমের মনোগ্রাম খচিত  দুইটি পকেট ও বেইচ টানা হেচড়া করে ছিঁড়ে ফেলে। পরবর্তীতে চৌকিদার শাসমুল আলমকে উদ্ধার করতে তার  স্ত্রী রেহেনা বেগম, ছোট ভাই নুরুল ইসলামের স্ত্রী কহিনুর আকতার ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের বাঁধা প্রদান করলে তাদেরকেও মারধর করা হয়। আহতদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এব্যাপারে  চৌকিদার শামসুল আলম বাদী হয়ে ঘটনার সাথে সংশ্লিষ্টদেরকে অভিযুক্ত করে রামু থানায় একটি এজাহার দায়েরের প্রস্ততি চলছে বলে আহতদের পরিবার সূত্রে জানা গেছে।

Post a Comment

0 Comments