Advertisement

সৌদি আরবে বাংলাদেশি পরিচয়ধারী দুই রোহিঙ্গার শিরোশ্ছেদ



বাংলানিউজটোয়েন্টিফোর.কম:  এক বাংলাদেশি নাগরিককে হত্যার অপরাধে সৌদি আরবের সীমান্তবর্তী শহর জিজানে অপর দুই বাংলাদেশির শিরোশ্ছেদ করা হয়েছে। তারা দু’জন হলেন নুজুম আব্দুল শরীফ এবং আব্দুল মাজীদ হামজা।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় খবরের সত্যতা নিশ্চিত করেছে। 
তবে একটি সূত্র জানায়, সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশি বলে জানালেও দণ্ডপ্রাপ্তরা প্রকৃতপক্ষে মিয়ানমারের নাগরিক।
খবরের সত্যতা যাচেইয়ের জন্য বাংলানিউজের পক্ষ থেকে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের সঙ্গে
যোগাযোগের করা হলে লেবার কাউন্সিলর আইয়ুব আলী বাংলানিউজকে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শাস্তি প্রাপ্তরা বাংলাদেশি পাসপোর্টধারী হলেও প্রকৃতপক্ষে এরা রোহিঙ্গা।
জানা গেছে, ৩ বছর আগে নুজুম আব্দুল শরীফ এবং আব্দুল মাজীদ হামজা বাংলাদেশি নাগরিক কবীরকে হত্যা করে। প্রাপ্ত তথ্য মতে- ঘটনার সময়ে দুর্বৃত্তরা কবীরের মোবাইল ও টাকা-পয়সা চিনিয়ে নিতে চাইলে তিনি বাধা দেন। এর একপর্যায়ে শরীফ ও হামজা তাকে হত্যা করে।

এ ঘটনায় শরীফ ও হামজাকে গ্রেফতার করা হয় এবং বিচারে খুনের দায়ে তাদের মৃত্যুদণ্ড হয়। সর্বশেষ মঙ্গলবার তাদের শিরোশ্ছেদ করা হয়।

জানা গেছে, বাংলাদেশ দূতাবাস থেকে ব্লাডমানির মাধ্যমে শরীফ ও হামজার জীবন বাঁচাতে নিহতের পরিবারের ক্ষমার আদায়ের চেষ্টা করা হয়। কিন্তু এতে নিহতের পরিবার রাজি হয়নি।

জানা গেছে, শরীফ ও হামজা চট্টগ্রাম বিভাগের বাসিন্দা তবে কবীরের ঠিকানা জানা যায়নি।

প্রসঙ্গত, এ বছর সৌদি আরবে বিভিন্ন অপরাধে এ পর্যন্ত ৭৯ জনের শিরোশ্ছেদ করা হলো। এদের মধ্যে ২২ জন সৌদি নাগরিক। বাকিরা বিদেশি।

Post a Comment

0 Comments