বলরাম দাশ অনুপম, কক্সবাজার ॥
কক্সবাজার শহরে সী-কুইন মার্কেটের সামনে স্থাপিত বাংলালিংক কাস্টমার কেয়ারের কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ পাওয়া গেছে। কাস্টমার
কেয়ারে যেরকম গ্রাহক সেবার কথা রয়েছে তার সিকিভাগও পাচ্ছে না বলে অভিযোগ করেছেন গ্রাহকরা। তাছাড়া এ কাস্টমার কেয়ারে যেসকল কর্মকর্তারা গ্রাহক সেবায় নিয়োজিত রয়েছেন, তারা সেরকম সেবায় পুরোপুরি অভিজ্ঞও নয়। ফলে গ্রাহক হয়রানিটা আরো দ্বিগুণ হচ্ছে। এতে করে বাংলালিংক-এর প্রতি দিনদিন মানুষের নৈতিবাচক ধারণা জন্ম নিচ্ছে।বাংলালিংক দেশের মোবাইল অপারেটিং-এর মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে আছে। কিন্তু পর্যটন শহর কক্সবাজারের কাস্টমার কেয়ারে অভিজ্ঞ কর্মকর্তা না থাকার কারণে তা বিঘিœত হচ্ছে।

0 Comments