Advertisement

টেকনাফে চিংড়ী ও মাদক আটক

ফারহানা জান্নাত
মিয়ানমার থেকে চোরাই পথে ট্যাক্স বিহীন চিংড়ী আনার সময় ৬ মে বিকালে কোস্টগার্ড নাফ নদী থেকে ১০৩ কেজি চিংড়ী আটক করেছে।
এছাড়া শাহপরীরদ্বীপ ও হ্নীলা বিজিবি পৃথক অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ মাদকদ্রব্য আটক করেছে। কোস্টগার্ড সূত্রে জানা যায়- ট্যাক্স ফাকি দিয়ে ও টেকনাফ-মংডু সীমান্ত বাণিজ্যের আওতায় না এনে চোরাই পথে চিংড়ী আনার গোপন সংবাদ পেয়ে কোস্টগার্ড দল নাফ নদীতে অভিযান চালায়। কোস্টগার্ডের উপস্থিতি দেখে চোরাচালানীরা পালিয়ে যায়। কোস্টগার্ড ৪৭ কেজি বড় চিংড়ী, ৪৮ কেজি ছোট চিংড়ী, ৮ কেজি মাথা কাটা চিংড়ী ও ১.৫ কেজি চিরিম মাছসহ একটি কাটের নৌকা আটক করে। যার মূল্য ৫০ হাজার টাকা। আটককৃত মাছ ও নৌকা টেকনাফ শুল্ক গুদামে হস্তান্তর করে একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া শাহপরীরদ্বীপ বিজিবি ৩৬ হাজার টাকা মূল্যের এবং হ্নীলা বিজিবি ৭ হাজার টাকা মূল্যের মাদক দ্রব্য আটক করেছে বলে জানা গেছে। এব্যাপারে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

Post a Comment

0 Comments