জাইতুন ইতু
পেকুয়া এক ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে সর্বস্ব ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। জানাযায়, পেকুয়া সদরের পূর্ব মেহেরনামার মৃত মৌং রহমত উল্লাহর
ছেলে ব্যবসায়ী ফয়জুল হক ফজু বাড়ী ফেরার পথে গত ৫ মে দিবাগত রাত ৯ টার দিকে এলাকার আইনার বাপের মসজিদের সামনে এলে পূর্ব থেকে উৎপেতে থাকা একই এলাকার আহমদ হোছাইনের ছেলে সন্ত্রাসী কাইছার, নাজেম উদ্দিন বাবুলের ছেলে রাসেল ও জাফর আলমের ছেলে মামুন সহ মুখোশধারী ৪/৫ জন সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর আহত করে ও তার কাছে থাকা ২ লক্ষাধিক টাকা ছিনিয়ে নেয়।স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে গেলে গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ী ফজুকে পেকুয়া সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, ছাত্রদল নেতা মাহমুদুল করিম, যুবদল নেতা ছরওয়ার উদ্দিন গুরুতর আহত ফজুকে পেকুয়া সদর হাসপাতালে দেখতে গিয়ে তার শয্যাপাশে কিছুক্ষণ সময় অতিবাহিত করেন। স্থানীয় লোকজন বলেন, বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে সন্ত্রাসী কাইছার বেপরোয়া হয়ে ওঠেছে। তার নেতৃত্বে ব্যাপক দখলবাজি সন্ত্রাসী হামলা লুটপাট চললেও তাদের সশস্ত্র মহড়ায় কেউ ভয়ে মুখ খুলছেনা। এঘটনায় পেকুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহত ব্যবসায়ীর পারিবারিক সূত্রে জানাগেছে।

0 Comments