Advertisement

উখিয়ার হলদিয়া উত্তপ্ত : আমিন মেম্বারের গ্রেফতার দাবী

রাশেদ পারভেজ
উখিয়া উপজেলার হদলিয়া পালং ইউনিয়ন পরিষদ কক্ষে আওয়ামীলীগ নেতা আমিন মেম্বার কর্তৃক চেয়ারম্যান মেম্বারদের সামনে প্রকাশ্যে একজন জনপ্রতিনিধির উপর হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে হদলিয়া পালং এলাকা। স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ সহ সর্ব সাধারনের একটাই দাবী আমিন মেম্বারকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মৃলক শাস্তি দেওয়া হোক।
জানা গেছে, উক্ত ঘটনার পর থেকে হদলিয়া পালং এলাকা সহ উখিয়ার সর্বত্র নিন্দার ঝড় উঠেছে। বিশেষ করে উখিয়ার বহুল আলোচিত-সমালোচিত আমিন মেম্বারের উত্থান নিয়ে আলোচনা ছিল এলাকার সর্বত্র। কি করে অল্প সময়ে তার কোটি কোটি টাকা, বিলাশ বহুল
বাড়ী, এলাকায় মার্কেট ইত্যাদি ইত্যাদি। কাউকে কাউকে বলতে শোনা গেছে, তিনি কি ব্যবসা করে এত টাকার মালিক বনে গেছেন, তার বৈধ ব্যবসা কি। তিনি কি আলাদিনের আশ্চর্য্য প্রদীপ পেয়েছেন? এসবই স্থানীয় জনগনের মুখে মুখে ছিল গতকাল রবিবার । তবে সবকিছু ছাপিয়ে যেটি বেশী আলোচনা হয়েছে তা হলো একজন বয়োবৃদ্ধ জনপ্রতিনিধির উপর ন্যাক্কার জনক হামলার বিষয়টি। হামলার ব্যাপারটিকে কেউ সহজ ভাবে নিতে পারছেনা। কারন এলাকায় বলি খেলার নামে জুয়া খেলার কথা বলাতে এ হামলার ঘটনা ঘটায় স্থানীয় জনতা আমিন মেম্বরকে ধিক্কার জানাচ্ছে। পাশাপাশি বলি খেলার নামে আমিন মেম্বারের জুয়া খেলা বন্ধ করার ও হুমকি দিয়েছে এলাকাবাসী। এ নিয়ে বর্তমানে এলাকায় উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। এদিকে মামলা রেকর্ড হওয়ার পর মামলার বাদী সহ সাক্ষীদের হুমকি দিচ্ছে বলে মামলার বাদী আলী আহামদ অভিযোগ করে জানান। আমিন মেম্বার এই বলে হুমকি দিচ্ছে, আমি এমপি বদির কাছের লোক, মামলা দিয়ে আমার কিছু করা যাবেনা। সবাইকে দেখে নেওয়া হবে।

উল্লেখ্য গত ৫ মে উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বিচার স্থলে হামলা চালিয়ে ইউ,পি, সদস্যকে মারধর করে গুরুতর আহত করেছে আওয়ামীলীগ নেতা জেলার বহুর আলোচিত ও জেলার শীর্ষ চোরাকারবারী আমিন মেম্বার। । আমিন মেম্বারের হামলায় গুরুতর আহত মেম্বারকে আশংকাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আহত ইউপি সদস্যের পুত্র আলী আহমদ বাদী হয়ে উখিয়া থানায় একটি এজাহার করলে রাতেই উখিয়া থানা পুলিশ মামলাটি রেকর্ড করে। মামলায় আসামী করা হয়েছে শুধুমাত্র আমিন মেম্বারকে। মামলার ধারা-২৩২/৩৭৯/৫০৬। মামলাটি রেকর্ড হওয়ার পরও স্থানীয় জনগনের মধ্যে ক্ষোভের আগুন কমেনি। স্থানীয় জনগনের এখন একটাই দাবী জনপ্রতিনিধির উপর হামলাকারী চোরাকারবারী আমিন মেম্বারের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমুলক শাস্তি। অন্যথায় এ ক্ষোভের আগুন ছড়িয়ে পড়বে উখিয়া উপজেলার সর্বত্র, এমন আশংকা এলাকার সচেতন মহলের।
এ ব্যাপারে হদলিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন চৌধুরী মিন্টুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মামলাটি রেকর্ড করা হয়েছে, দেখা যাক প্রশাসন তাকে গ্রেফতারে কতটুকু আন্তরিক। অবস্থা দেখে হদলিয়া পালং বাসীর মতামতের ভিত্তিতে কঠোর কমূসূচী দেওয়া হবে। মামলার ব্যাপারে জানতে মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই মিজানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আসামীকে গ্রেফতারের প্রক্রিয়া চলছে, আসামী যতবড় শক্তিশালী হোক না কেন তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

Post a Comment

0 Comments