Advertisement

রামুতে মাদক পাচারকারী রানাকে ছেড়ে দেওয়ায় বিক্ষোভ


রামু প্রতিনিধি
রামু থানার এস আই নাজিম উদ্দিন কর্তৃক মাদক পাচারকারী নোহা ড্রাইভার রানা বড়–য়াকে ছেড়ে দেওয়ার প্রতিবাদে গতকাল ১১ মে বিকেল ৫ টায় জোয়ারিয়ানালা
মাদ্রাসা গেইট ষ্টেশনে  বিক্ষুদ্ধ জনতা বিক্ষুভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।  রামু জেয়াররিয়ানালা ইউপি চেয়ারম্যান এম এম নরুচ্ছফার সভাপতিত্বে  এ বিক্ষুভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন, জোয়ারিয়ানালা রাবার ড্যাম পরিচালনা কমিটির সভাপতি ও রামু নাগরিক উন্নয়ন কমিটির সহ সভাপতি আবছার কামাল সিকদার, জেলা নার্সারী মালিক সমিতির সভাপতি ও নাগরিক উন্নয়ন কমিটির সহ-সভাপতি কামাল শামসুউদ্দিন প্রিন্স,রামু প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের ইউপি মেম্বার যথাক্রমে বশির আহমদ, মোক্তার আহমদ,সেলিম উল্লাহ, আব্দুর করিম, মুফিজুল আলম,দৈনিক দৈনন্দিন পত্রিকার রামু প্রতিনিধি আবুল কাশেম, দৈনিক আজকের কক্সবাজারের রামু প্রতিনিধি প্রকাশ সিকদার, ছাত্রলীগ নেতা হেলাল উদ্দিন,নাজমুল হুদা মানিক,যুবলীগ নেতা জহির উদ্দিন,জালাল আহমদ. শুক্কুর মিয়া মোহাম্মদ হাসান, মোহাম্মদ কামাল। সভায় বক্তারা বলেন, রামু থানার বিতর্কিত এস আই নাজিম, উদ্দিনের অপসারন দাবী করে  মাদক ব্যবসায়ী রানা বড়–য়া,মোঃ দিদার,মোঃ সাহাব উদ্দিন সাবুসহ প্রকৃত মাদক ব্যবসায়ীদের কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি প্রদানের জন্য আহবান জানান। অন্য তাই কঠোর আন্দোলনের হুশিয়ারী প্রদান করেন। বক্তারা মাদক ব্যবসায়ীর সাথে সখ্যতা গড়ে তুলে এক শ্রেণীর মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে গুরুত্বর অভিযোগ তুলেন। খবর পেয়ে প্রতিবাদ সমাবেশ চলাকালে রামু থানার ওসি একে নজিবুল ইসলাম সভাস্থলে উপস্থিত হন এবং তার বক্তব্যে অভিযুক্ত এস আই নাজিম উদ্দিনের বিরুদ্ধে আনিত মাদক পাচারকারী  ছেড়ে দেওয়ার  অভিযোগ তিনি খতিয়ে দেখবেন বলে জনতার উদ্দোশ্যে আশ্বাস প্রদান।   উল্লেখ্য গত ৯ মে রাত ১১ টায় রামু জোয়ারিয়ানালা পূর্ভ পাড়া সড়ক থেকে মদ পাচারকালে  নোহা ভর্তি মদ সহ পাচারকারী আটক করে রামু থানার এস আই নাজিম উদ্দিনের কাছে সোপদ করে এবং পরে উক্ত এসন আই মদ পাচারে জড়িত হাতেনাতে জনতার হাতে ধৃত পাচারকারীকে  ছেড়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষুদ্ধ জনতা এ বিক্ষুভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।

Post a Comment

0 Comments