Advertisement

খুটাখালীতে ছোট ভাইদের সম্পত্তি জবর দখল সংঘর্ষের আশংকা থানায় অভিযোগ


স্টাফ রিপোর্টার
কক্সবাজারের খুটাখালীতে ছোট ভাইদের জমি জমা সহায় সম্পত্তি জোর জবর দখল করে এলাকাছাড়া ও জানে মেরে ফেলার হুমিক দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রাপ্ত অভিযোগে
জানা যায়, উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া স্কুল পাড়ায় নাগু মিয়ার যৌথ পরিবারের ৫ পুত্রের মধ্যে এ পারিবারিক দন্ধের ঘটনা ঘটেছে। পরিস্থিতি শান্তি শৃংখলা বিনষ্ট ও রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় ছোট ভাই নুরুল আবছার বাদী হয়ে বড় ভাইয়ের বিরুদ্ধে চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। এতে নাগু মিয়ার পুত্র মেহের আলী, আবদুর রহিম ও মুসা আলীর পুত্র নুরুল ইসলামকে আসামী করা হয়েছে। থানায় লিখিত অভিযোগ ও চকরিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘ ১৮ বছর যাবৎ যৌথ পরিবার থাকতে নুরুল আবছারের বড় ভাই মেহের আলী তাদের উপার্জনে ক্রয়কৃত সকল সহয় সম্পত্তি ভোগ দখল করে আসছে। ১৬কানি ধানী জমি, ঘর ভিটা ও ২০/৩০টি গরু মহিষ সহ প্রায় কোটি টাকার সম্পত্তি একাই দখলে রেখেছে। একাধিকবার ভাইদের সম্পত্তির ভাগবাটোয়ারার কথা উঠলেও মেহের আলী বিভিন্ন পন্থা কাঠিয়ে তা বন্ডোল করে দেয়। আর এতে তাকে সহযোগিতা দিযে যাচ্ছে তার ভায়রা নুরুল ইসলাম। সম্প্রতি সে অস্ত্রশস্ত্র নিয়ে উক্ত জায়গা থেকে তাদের উচ্ছেদ করেন বলেও অভিযোগে জানা যায়। তাদের ৫ ভাইয়ের সম্পত্তি সম্পূর্ণ ভাবে একাই দখলে রেখেছেন বলে অভিযোগে জানান, মেহের আলীর ছোট ভাই নুরুল আবছার। এ ব্যাপারে সমাজে একাধিকবার শালিস বৈঠক ও চলছিল। বৈঠককে সে পাত্তা না দিয়ে একের পর এক হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। সাবেক চেয়ারম্যান আলী আকবর, নুর আহমদ আনচারী এ ব্যাপারে মধ্যস্থতার চেষ্টা করলে তাদেরকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নুরুল ইসলামকে ঐ এলাকায় জবর দখলের সহযোগি হিসাবে ব্যবহার করছে। তা এহেন অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত ৯ মে চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেন ছোট ভাই নুরুল আবচার। যার নং-৭৯৫/১২। বর্তমানে অভিযোগটি চকরিয়া থানার এ এস আই আবদুল মোতালেবের নিকট তদন্তাধীন রয়েছে। এদিকে থানা পুলিশ জানায় এ ব্যাপারে বিবাদীদেরকে নোটিশ দেওয়া হয়েছে। আগামী ১৩ মে উভয় পক্ষকে থানায় হাজির থাকার নিদের্শ দেওয়া হয়েছে।
অন্য দিকে সহায় সম্পত্তি থেকে বঞ্চিত ছোট ভাই নুরুল আবছার, বজল আহমদ, মোক্তার আহমদ ও ছোট বোন হাছিনা আক্তার চরম মানবেতর জীবন যাপন করছেন। বড় ভাইয়ের অত্যাচারে যৌথ পরিবারে থাকতে না পেরে ছোট ভাই নুরুল আবছার রয়েছে ভাড়া বাসায়। বজল থেকে গর্জনতলীতে। মোক্তার থাকে স্কুল পাড়ায় পার্শ্ববর্তী একজনের ঘরে। বিগত ৮মাস পূর্বে মেহেরআলী তাদের ঘরবাড়ী ভেঙ্গে দিয়ে ঐ ভিটে থেকে তাদেরকে উচ্ছেদ করে।

Post a Comment

0 Comments