Advertisement

ক্রীকেট ফাইনালের পুরস্কার বিরতনে এমপি কাজল খেলাধুলায় নিয়মিত পরিচর্যা না থাকায় আমরা পিছিয়ে রয়েছি


ক্রীড়া প্রতিবেদক
সদর উপজেলার ইসলামাবাদ আউলিয়াবাদ শহীদ জিয়া স্মৃতি সংসদের ক্রিকেট ফাইনাল ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে সাংসদ লুৎফুর রহমান কাজল বলেছেন জেলাবাসী সঠিক
গতানুতিক খেলাধুলার পরিচর্চার না করার কারণে আমরা পিছিয়ে রয়েছি। আজকের খেলা উপভোগ করে আমি সত্যি আনন্দিত। নিয়মিত পরিচর্চা করার মাধ্যমেই এই মাঠে যারা আজকে সুন্দর খেলা উপহার দিয়েছেন হয়ত তারাই জাতীয় দলে খেলবে। আমাদের ছোট্ট এ দেশটি আজকে বির্শ্বের সকল জাতীর কাছে পরিচিত। কেননা ক্রিকেটই আমাদের এ পরিচিতি এনে দিয়েছে। তিনি স্থানীয় শহীদ জিয়া স্মৃতি সংসদকে ঢেলে সাজানোর জন্য প্রয়োজনীয় সব কিছু দিতে পস্তুত বলে জানান। তিনি ঈদগাঁওতে একটি ষ্টেডিয়াম প্রয়োজন বলেও অবহিত করে বলেন জেলা প্রসাশকের চেয়ারম্যানরে সাথে আলাপ আলোচনা মাধ্যমে ষ্টেডিয়াম গড়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান। গতকাল ১১মে স্থানীয় জিয়া নগর ক্রিকেট ষ্টেডিয়ামে বিকাল আড়াইটায় আওলিয়াবাদ ক্রিকেট একাদশ ও খোদাইবাড়ী রয়েল কিংস্ মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাট করতে নেমে খোদাইবাড়ী কিংস্ একাদশ ১৬ ওভারে ২৪২/৩ রান সংগ্রহ করে জবাবে আউলিয়াবাদ ব্যাট করতে নেমে ৪ ওয়েকেটে ১ ওভার হাতে রেখে ২৪৩ রার বরে বিজয় লাভ করে। পুরস্কার বিতরণী সভাপতিত্ব করেন ইসলামাবাদ ৮নং ওয়ার্ডের বিএনপি সভাপতি হাজী নুর উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপি সভাপতি এম মমতাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট সাহাব উদ্দিন, ইউপি চেয়ারম্যান নুরুল হক, ইসলামাবাদ বিএনপি সভাপতি শহিদুর রহমান শহীদ, সাধারণ সম্পাদক ছানা উল্লাহ, জালালাবাদ বিএনপি সভাপতি মুসলেম উদ্দিন, ইসলামাবাদ প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হক, আবুল কাশেম মেম্বার, ঈদগাঁও প্রেস ক্লাবের সভাপতি বিআর হাশেমী বদরু, সাংবাদিক মোহাম্মদ মিজানুর রহমান আযাদ, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা যুবদল আহবায়ক মোহাম্মদ শাহ জাহান, জেলা যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাকদ মোজাফ্ফর আহমদ সুমন, যুবদল নেতা মাসুদুর রহমান মাসুদ, সেলিম রেজা, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শ্রমিকদল আহবায়ক আবু তাহের মুন্না, জালালাবাদ যুবদল সভাপতি আলমগীর তাজ জনি, ইসলামাবাদ যুবদল সভাপতি মুফিজ উদ্দিন আহমেদ, চৌফলদন্ডী যুবদল সভাপতি আমান উল্লাহ আমান, পোকখালী সভাপতি সেলিম উল্লাহ, ইসলামাবাদ ছাত্রদল আহবায়ক আবুল কালাম বাবুল, ইসলামাবাদ প্রত্যাশা স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন জয়। স্মৃতি সংসদের সভাপতি নুরুল হাকিম, সাধারণ সম্পাদক শাহ জাহান সিরাজ, আলতাজ্ব, করিম, জসিম, আরফান, সমগ্র অনুষ্ঠানটি সার্বিক তত্ত্ববধান ও পরিচালনা করেন শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা মাস্টার আব্দুল করিম বি কম, ধারভাষ্যকার ছিলেন এম আমিন উল্লাহ জুয়েল, পরে প্রধান অতিথি বিজয়ী দলকে ট্রপি বিতরণ করেন।

Post a Comment

0 Comments