Advertisement

চকরিয়া বরইতলীতে এক ব্যাক্তি বাড়ীতে সন্ত্রাসী হামলা ॥ আহত এক

এম.রায়হান চৌধুরী চকরিয়া প্রতিনিধি
চকরিয়া বরইতলতে পূর্ব শত্র“তার জের ধরে এক এম.ইউপির বাড়ীতে সন্ত্রাসী হামলা চালিয়ে এক মহিলা গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, উপজেলার
বরইতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ড মাহমুদ নগর এলাকায় গত(১২মে) শুক্রব শনিবার বিকাল ৫টার দিকে মোহাম্মদ মামুনে অনুপস্থিতিতে তার বাড়িতে গিয়ে একই এলাকার পার্শ্ববর্তী ৬/৭ জনের একটি দল অতর্কিত হামলা চালিয়ে মোহাম্মদ মামুনের স্ত্রী কুলসুমা বেগম (২০) কে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। আহত মহিলাকে চকরিয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কুলসুমা বেগম বাদি হয়ে লামা উপজেলার ফাইতং এলাকার হেলাল,হামিদা বেগম,কমরুন্নাহার,ফিরোজ আহামদ সহ ৬-৭ জনকে আসামী করে চকরিয়া থানায় একটি মামলা দায়ের করে।

Post a Comment

0 Comments