Advertisement

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত হওয়ায় জাতীয় সাংবাদিক সংস্থার উদ্বেগ


নিজস্ব প্রতিবেদক
গত ১১ মে ঢাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন সাংবাদিক, ঢাকা-সিলেট মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইফতেখার
হোসেন শামীমসহ ৮ জন নিহত ও ১৫ জন আহত, গাইবান্ধায় এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করে জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন ও মহাসচিব এসএম সিরাজুল ইসলাম দায়ী ব্যক্তিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে তারা বলেন,অতি সম্প্রতি সড়ক দুর্ঘটনার সংখ্যা ও সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সরকার এসব সড়ক দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে  দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন এবং এ ধরনের সড়ক দুর্ঘটনা রোধ করার ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমরা আশা করি।
এ সব সড়ক দুর্ঘটনায় নিহতদের সকলের রুহের মাগফিরাতের জন্য তারা আল্লাহর কাছে দোয়া করেন এবং তাদের শোক সন্তপ্ত পরিবার-পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন বলে বিএনএস জানায়।
অপর দিকে দৈনিক কক্সবাজারবাণী পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলায় সম্পাদক ও প্রধান সম্পাদকসহ ৩জন গুরুতর আহত হওয়ার ঘটনায় জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন ও মহাসচিব এস এম সিরাজুল ইসলাম গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দোষী ব্যক্তিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।

Post a Comment

0 Comments