Advertisement

পেকুয়ায় আ’লীগের অফিস উদ্বোধনকালে সাফিয়া খাতুন এমপি


বর্তমান সরকার কৃষক ও কৃষির উন্নয়নের জন্য কাজ করছে
সুমাইয়া ফেরদৌস, চকরিয়া : 
চকরিয়া -পেকুয়ার দায়ীত্বপ্রাপ্ত এমপি আলহাজ্ব সাফিয়া খাতুন এমপি বলেছেন; বর্তমান সরকার একটি কৃষি বান্ধব সরকার। এই সরকার কৃষি ও কৃষকের জন্য অনেক কাজ করেছে। তিনি মাতামুহুরী নদীর পালাকাটা ও বাঘগুজারায় প্রায় ৫২ কোটি টাকা ব্যয়ে দুইটি রাবার ড্যাম নির্মাণের কথা উলে¬খ করে বলেনে; চকরিয়া পেকুয়ায়ও দীর্ঘদিন ধরে জিয়ে থাকা সমস্যার সমাধান করেছে এই সরকার। চকরিয়া অফিস ঃ পেকুয়ায় উপজেলা আওয়ামীলীগের স্থায়ী কার্যালয়ের এই রাবার ড্যাম নির্মাণসহ আরো অনেক কাজ করেছে। যে গুলো থেকে কৃষকরা সরাসরি উপকার পাচ্ছে। এ কারণে এবার চকরিয়া ও পেকুয়ায় প্রায় ৬৫ হাজার একরজমিতে বোরোর বাম্পার ফলন হয়েছে। বোরোতে এতো ফলন এতদাঞ্চলে আর কখনো হয়নি। তিনি গতকাল ২মে বুধবার বিকাল ৫ টায় পেকুয়া বাজারের পশ্চিম পার্শ্বে পেকুয়া উপজেলা আওয়ামীলীগের কার্যালয় উদ্বোধন কালে প্রথান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পেকুয়া উপজেলা আওয়ামীলীগের প্রবীণ আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ চৌধুরী বিটুর সভাপতিত্বে ও পেকুয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ওসমান গনির পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য ও চকরিয়া পৌরসভার সাবেক মেয়র জাফর আলম বি.এ(অনার্স)এ.এ, বিশিষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ও ফাঁশিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, যুগ্ম সম্পাদক সরওয়ার আলম, আলমগীর চৌরুরী, সুরাজপুর-মানিকপুরের ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজমঙ্গীর চৌধুরী, যুগ্ন সম্পাদক ফরিদুল আলম, আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক ও রাজাখালী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুল, অর্থ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসাইন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজীউল ইনসান, যুবলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা যুবলীগের সহ-সভাপতি এড.শহীদুল¬াহ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সম্পাদক নেজাম উদ্দিন, ছাত্রলীগের সভাপতি মমতাজুল ইসলাম,  মৎস্যজীবিলীগের সভাপতি জাকিরুল ইসলাম, ওলামালীগের সভাপতি আলহাজ্ব হাফেজ মোশতাক আহমদ কুতুবী, উপজেলা যুবলীগের সভাপতি ও উজানটিয়া ইউপি চেয়ারম্যান এটিএম শহীদুল ইসলাম চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ বারেক প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে সাফিয়া খাতুন এমপি বলেন, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টাকারী বিএনপির সভাপতি বাহাদুর শাহসহ নির্দেশ দাতাদের অবিলম্বে গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে। সভা শেষে সাফিয়া খাতুন এমপি পেকুয়া সদর ইউনিয়নের পূর্ব গোয়াখালী-ছিরাদিয়া সড়কের নির্মাণ কাজ পরিদর্শন করেন। 

Post a Comment

0 Comments