Advertisement

ইসলামাবাদে ব্যবসায়ীর মোটর সাইকেল ও টাকা লুট


মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার:
কক্সবাজারের ইসলামাবাদে ব্যবসায়ীর মোটর সাইকেল ও নগদ টাকা সহ মালামাল লুট হয়েছে। ২ মে বিকেলে টেকপাড়া সড়কে এ ঘটনা ঘটে। প্রাপ্ত তথ্যে প্রকাশ, ঈদগাঁও বাজারের প্রাণ কোম্পানীর এজেন্ট গিয়াস উদ্দিন বুধবার বিকেলে তার খালু ও ইসলামাবাদ পাঁহাশিয়াখালীর ফজল করিমের পুত্র লাল মিয়াকে ৫০ হাজার টাকা দেয়ার জন্য তার মালিকানাধীন ওয়ালটন কোম্পানীর ১০০ সিসি মোটর সাইকেল যোগে ভাগিনা ফয়সাল (১৭) কে টেকপাড়া পাঠান। সে গাড়ি নিয়ে টেকপাড়া সড়কে পৌছুঁলে এক ব্যক্তি তার গতিরোধ করে তাকে বেদম মারধর করে। পরে মোটর সাইকেল, তার কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা, ১টি নোকিয়া মোবাইল সেট ও ১সিটিজেন হাতঘড়ি লুট করে নিয়ে যায়। স্থানীয় লোকজন ফয়সালকে উদ্ধার করে ডাক্তারের নিকট পাঠান। সংঘটিত ঘটনায় গাড়ির মালিক গিয়াস উদ্দিন ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ দেন। এতে পাঁহাশিয়াখালী টেকপাড়ার মৃত আবদু শুক্কুরের পুত্র নুরুল হুদাকে আসামী করা হয়। পুলিশ ঘটনাটি তদন্ত করছেন।

Post a Comment

0 Comments