Advertisement

কোনাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক একর জমি দখলে নিতে চক্রান্ত


আবদুল মজিদ,চকরিয়া:
চকরিয়া উপজেলার কোনাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নামে দানপত্র মূলে সম্প্রতি সময়ে দেয়া এক একর জমি দাতা গোষ্টীর ওয়ারিশগণ কর্তৃক জোর পূর্বক দখলে নেয়ার চক্রান্ত অব্যাহত রেখেছেন। এনিয়ে স্থানীয় শালিসী বৈঠক, পরিষদে বিচার, সার্ভেয়ার ও আমিন দিয়ে ৪বার মাফ দেয়া, শিক্ষা কর্মকর্তা দিয়ে প্রতিবেদন ও সর্বশেষ উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বৈঠক হওয়ার পরও এ জমি দখলে নেয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এনিয়ে স্কুল কর্তৃপক্ষ ও এলাকাবাসী উর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। 
     জানাগেছে, ওই বিদ্যালয়ের নামীয় দানপত্র রেজি: মূলে এ একর জমিতে স্কুল কর্তৃক সীমানা বাউন্ডারী নির্মাণ পূর্বক মাঠ তৈরীর কাজ শুরু করলে দাতা পক্ষের ওয়ারিশ ফজলুল কবির সোহেল ও ফজলুল করিম কাইছার এতে বাধা দেন। সার্ভেয়ার ও সরকারী আমিন ও অতিরিক্ত আমিন দিয়ে প্রথমবার পরিমাফকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদারসহ গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। তারা তা পত্যাখান করে। একইভাবে দ্বিতীয়বার উভয় পক্ষের আমিন দিয়ে পরিমাকালে সীমানা নির্ধারণ করে খুঠি স্থাপন করেন। কিন্তু দাতা গোষ্টী তাতেও পরদিন বাধা প্রদান করে খুঠি তুলে ফেলেন এবং জমি দেবেনা বলে হুশিয়ারী উচ্চারণ করেন। তৃতীয়বার উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতে পূণরায় জমি মাফ দেয়া হয়। এসময় জমি মাফের আমিন, স্থানীয় চেয়ারম্যান, মেম্বারবৃন্দ, দাতা গোষ্টী ও সূধীজন উপস্থিত ছিলেন। সর্বশেষ কয়েকদিন পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার জাকির হোসেন, চেয়ারম্যান বদিউল আলম ও চেয়ারম্যান দিদারুল হক সিকদার, দাতা গোষ্টীসহ গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ওই জমি পরিমাফ করে দিয়ে বিরোধ মিমাংসা করা হয়। কিন্তু তাতেও মানবেনা বলে হুশিয়ারী উচ্চারণ করেন দাতা গোষ্টী এবং স্কুল কর্তৃপক্ষ ও এলাকার মানুষদের নানাভাবে উচ্চবাক্য বিনিময় করেও আসছেন। এনিয়ে স্কুল ম্যানেজিং কমিটির সহসভাপতি সাইফুল, প্রধান শিক্ষক এরফান, ৫নং ওয়ার্ড আলীগ সভাপতি হেলাল উদ্দিন, সম্পাদক গিয়াস উদ্দিন, মাষ্টার আনোয়ার হোসেন, মাষ্টার ছাবের আহমদ, অধ্যাপক মনজুর আলম, মাস্টার জাবের আহমদ, মেম্বার মৌলানা আনিছ উল্লাহ, মহিলা মেম্বার আছিয়া খাতুন, সমাজসেবক আওরঙ্গজেব, রেজাউল করিম, আবুল কালাম, আবছারসহ স্থানীয় এলাকাবাসী  সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী, জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন।

Post a Comment

0 Comments