Advertisement

শহরের বাহারছড়ার মুক্তিযোদ্ধা মকবুল আর নেই


প্রেস বিজ্ঞপ্তি:
মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী কক্সবাজার শহরের বাহারছড়ার মুক্তিযোদ্ধা মকবুল আহমদ ইন্তেকাল করেছেন। গত ১ মে বিকেল সাড়ে ৩টায় হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।
জানা যায়, বাহারছড়ার মৃত কবির আহমদের ছেলে মকবুল আহমদ ১৯৪৯ সালে ৫ মার্চ জন্ম গ্রহণ করেন। ১৯৭১ সালে তরুণ বয়সেই মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। দেশ স্বাধীন হবার পরের বছর ১৯৭২ সালের ২৮ জুন তিনি সেনাবাহিনীতে যোগ দেন। ১৫ বছর শৃংখল জীবন কাটিয়ে ১৯৮৭ সালে ২৬ অক্টোবর চাকুরী থেকে অবসর নেন তিনি। এরপর থেকে মৃত্যু পর্যন্ত তিনি সমাজের নানা দায়িত্ব পালন করেছেন। 
দাম্পত্য জীবনে তিনি ৪ ছেলে ৪ মেয়ের জনক। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান ও নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখেগেছেন। 
মৃত্যুর দিন রাত সাড়ে ৯টায় পৌর প্রিপ্যার‌্যাটরি উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে বাহারছড়া কবরস্থানে সমাহিত করা হয়। তার মত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

Post a Comment

0 Comments