Advertisement

"মত প্রকাশ ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে"




বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনা সভায় বক্তাদের অভিমত
বার্তা পরিবেশক:
সাংবাদিকের অদৃশ্য লেখনী শক্তি সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজ পরিবর্তনে দায়িত্বপালন কারীরা পেশাগত দায়িত্ব পালনকালে প্রতি বছর অসংখ্য গণমাধ্যমকর্মী মৃত্যুবরণসহ নানা ধরনের নির্যাতনের শিকার হয়, এর ব্যাতিক্রম নয় বাংলাদেশও। তারপরও থেমে নেই সাংবাদিকদের কলম। শত নির্যাতন সহ্য করেও কলম সৈনিকরা সমাজ উন্নয়নের চিত্র লেখনির মাধ্যমে তুলে ধরতে গিয়ে রাজনৈতিক দলের ক্যাডার ও সন্ত্রাসীদের রোষানলে পড়েত হয়। যার ফলে  নির্যাতন ও হত্যার শিকার হতে হয়েছে। বিগত ৪ মাসে ২ জন নিহত ও ৭৫জন সাংবাদিককে নির্যাতনের শিকার হতে হয়েছে। সরকার গণমাধ্যমের স্বাধীনতা আছে বলে প্রচার করলেও এসব সাংবাদিক নির্র্যাতন এবং সাংবাদিক দম্পতি হত্যাকান্ডের রহস্যই বলে দেয় গণমাধ্যম কতটা স্বাধীন। 
৩ মে বেলা সাড়ে ১১ টায় কক্সবাজার প্রেস ক্লাব মিলনায়তনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ‘গণমাধ্যমের স্বাধীনতা সমাজ পরিবর্তনে সহায়ক’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
গণমাধ্যম বিষয়ক বেসরকারি সংস্থা ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন মোহনা টেলিভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ শহীদুল আলম ইমরান। এমএমসির কক্সবাজার জেলা সমন্বয়কারী সাংবাদিক রেজাউল হক বোরহানের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় সাংবাদিক নির্যাতনের অভিব্যক্তি প্রকাশ করে বক্তব্য রাখেন দৈনিক যায়যায়দিন ও দৈনিক আজাদীর কক্সবাজার জেলা প্রতিনিধি আহমদ গিয়াস, বাংলাভিশনের জেলা প্রতিনিধি ও কক্সবাজার ক্রীড়া সাংবাদিক পরিষদের সভাপতি এম আর খোকন, দৈনিক সমুদ্রবার্তার নির্বাহী সম্পাদক মোহাম্মদ জুনাইদ, দৈনিক দৈনন্দিনের পরিচালনা সম্পাদক ফরহাদ ইকবাল, মোহনা টেলিভিশনের বান্দরবান প্রতিনিধি হাসান আল মামুন।
সাইয়েদ জালাল উদ্দিনের উপস্থাপনা করা সাংবাদিক নির্যাতন ২০১১-১২: প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক মুক্ত আলোচনায় অংশ নেন দৈনিক বাংলাবাজার পত্রিকা ও নিউ টুডের কক্সবাজার প্রতিনিধি মমতাজ উদ্দিন বাহারী, দৈনিক বাঁকখালীর বার্তা সম্পাদক মোস্তফা সরওয়ার, দৈনিক আপনকন্ঠের ব্যবস্থাপনা সম্পাদক আমানুল হক বাবুল, স .ম ইকবাল বাহার চৌধুরী, আমিনুল হক আমীন,কক্সবাংলা ডটকম সম্পাদক চঞ্চল দাশ গুপ্ত, পিটিবি নিউজ ডটকম/ দি থার্ড রিপোর্ট এর কক্সবাজার প্রতিনিধি কালাম আজাদ, দৈনিক হিমছড়ির স্টাফ রিপোর্টার শাহেদ ইমরান মিজান, দৈনিক দৈনন্দিনের শহর প্রতিনিধি সোহরাব হোসেন চৌধুরী, দৈনিক আপনকন্ঠের রিপোর্টার রফিকুল ইসলাম সোহেলসহ স্থানীয়, জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিগণ।
সভায় সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকান্ডের রহস্য উদঘাটনে দেরী হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং অনতিবিলম্বে হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনপূর্বক খুনীদের যথাযথ আইনে শাস্তির দাবী জানানো হয়। 

Post a Comment

0 Comments