এস.এম.তারেক,ঈদগাঁও:
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওর উত্তর মাইজপাড়া মেহেরঘোনা সংযোগ ব্রীজটি কয়েকবছর আগে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় বিধ্বস্ত হয়ে পড়াতে এলাকার প্রায় অর্ধলক্ষাধিক মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। এলাকার জনপ্রতিনিধিরা শীঘ্রই ব্রীজটি নির্মাণের কাজ শুরু হবে এমন আশ্বাস অনেকবার দিলেও শেষ পর্যন্ত এলাকাবাসীকে আশ্বাস বাণীর মধ্যেই সন্তষ্ট থাকতে হয়েছে। সম্প্রতি সোনালী ব্যাংক পরিচালক ও সে¦চ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক সাইমুম সরওয়ার কমল ব্রীজটি পরিদর্শনে আসেন এবং সাময়িকভাবে লোকজনের ভোগান্তি লাঘবে সাঁকো মেরামতের জন্য স্থানীয় ইউপি সদস্য ছুরত আলমের হাতে নগদ অর্থ সাহায্য প্রদান করেন এবং আগামী ডিসেম্বর মাসের মধ্যেই বীজটি যাতে পুনঃ নির্মাণের কাজ শুরু করা যায় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি উপস্থিত এলাকাবাসী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংবাদকর্মীদের সামনে অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ নেতা হুমায়ুন কবির হিমু, লুৎফুর রহমান আজাদ, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাজীবুল হক রিকো, ঈদগাঁও ইউনিয়ন যুবলীগ সভাপতি তারেক আজিজ সহ এলাকার বিপুল সংখ্যক গন্যমান্য ব্যক্তিবর্গ। এলাকাবাসী তার আশ্বাসের বাণীতে আবারও আশায় বুক বেঁধে তার পথ পানে চেয়ে আছে।

0 Comments