কাইছার পারভেজ চৌধুরী
উপজেলার সদর ইউনিয়নের হাবীরছড়া গ্রামের বাসিন্দা মৃত হাফেজ আহমদ প্রকাশ চৈক্যর পুত্র আব্দুল হক(৩০) পেশায় একজন দিনমজুর। প্রতিদিনের মত
আজও সমুদ্রে নৌকা নিয়ে মৎস্য আহরনে যায়। যথারীতি মাছ ধরে বাড়ীতে ফিরে আসে। কিন্তু ভাগ্যের নিমর্ম পরিহাস বাড়ী থেকে বের হয়ে ধরা পড়ল ফরেষ্টার বাহিনীর জালে। গাছ চোর করে ভ্যান নিয়ে যাওয়ার সময় ধরা পড়লেও শেষ পর্যন্ত সরকার বাহাদুরকে দেখানোর জন্য প্রভাবশালী গাছ চোরকে আড়াল করতে হাবাবুবা আব্দুল হক আসামী করে মামলা দায়ের করে ফরেষ্টার সাহেব। সেই সমুদ্রে মৎস্য আহরনে নিয়োজিত লেবার বর্তমানে কক্সবাজার কারাগারে দিনাতিপাত করছে। এদিকে পরিবারের একমাত্র উর্জনকারী ছেলে না থাকায় বৃদ্ধা দাদী, বৃদ্ধা মা ও বৌ অধ্যহারে অনাহারে দিন গুনছে। সংবাদ নিয়ে জানা যায় জামিন নেওয়ার মত তওফিক পর্যন্ত তাদের না থাকায় জেল সুপার মহোদয়ে করুনার দিকে থাকিয়ে আছে পুরোপরিবার। কখন তাদের একমাত্র উর্জনকারী ছেলে, নাতী ও স্বামীকে ফিরে পাবে। অন্যের দুষে নিজের কারা গারাবাস এইটা কি তুলগী কান্ড।

0 Comments