Advertisement

চকরিয়ায় ডাকাতির প্রস্তুতি কালে ৬ ডাকাত গ্রেফতার : ৩ টি বন্দুক, রামদা, টর্চ লাইট উদ্ধার

জহিরুল আলম সাগর, চকরিয়া: চকরিয়ায় ডাকাতির প্রস্তুতি কালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করেছে। গতকাল সকাল সাড়ে ১১ টার
দিকে পুলিশ রামপুর মৌজার ১০ একর ৪নং স্লুইচ গেইট এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাদের গ্রেফতার করে। উপজেলার রামপুর পুলিশ ফাঁড়ির আইসি আবদুল হাকিমের নেতৃত্বে একটি পুলিশ দল ওই এলাকায় পৌছে তাদের অবস্থান জেনে চতুরদিকে ঘিরে ফেলে। এ সময় ডাকাতদলের কাছ থেকে দেশীয় তৈরী ২টি লম্বা বন্দুক, ১টি কাটা রাইফেল, ১টি রামদা, ২টি টর্চ লাইট উদ্ধার করে। আটককৃত ডাকাতরা হলেন, চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা এলাকার মৃত আবদুল হকের পুত্র মোহাম্মদ মামুন(২২), মোহাম্মদ হোসেনের পুত্র মো: ফারুক(২২), গিয়াস উদ্দিনের পুত্র মো: কাউসার (২৫), মৃত সামশুল আলমের পুত্র মো: জয়নাল (২৫), হামিদ নূরের পুত্র আবদুল্লাহ আল নোমান সবুজ (২০), বদন আলীর পুত্র মনজুর আহমদ(২৫)। ডাকাত দলের সদস্যরা সকলে একই এলাকার বলে জানা গেছে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত মো: জাকির জানান, এ ব্যাপারে তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা রজু করা হচ্ছে। রামপুর চিংড়িঘেরের বেশ কজন মালিক জানান, তারা প্রতিনিয়ত কোন না কোন চিংড়িঘেরে ডাকাতি করে আসছে। তাদের অত্যচারের অতিষ্ট হয়ে সরকারের কাছে পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবী জানালে সরকার ওই এলাকায় একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করে। এর অংশ বিশেষ প্রথম বারের মত পুলিশ এ অভিযানে ৬ ডাকাত ও অস্ত্র উদ্ধার করে।

Post a Comment

0 Comments