কক্সবাজারের ক্রাইমজোন মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নে আবারো ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় ডাকাতের গুলিতে মহিলা সহ তিন জন গুলিবিদ্ধ
হয়েছে। গুলি বিদ্ধরা হলেন সিরাজের শিশু কন্যা ফাতেমা বেগম (৭), ছেলে সাকের উল্লাহ (১২) ও আব্দু শুক্কুরের পুত্র রেজাউল করিম (১৮)।
সূত্রে জানা যায় গতকাল বুধবার রাত ৮টার সময় দেবাঙ্গা পাড়া পাহাড়তলী এলাকার মৃত ওয়াহেদ আলির পুত্র পোষ্ট মাস্টার শফির বাড়িতে অজ্ঞাতনামা অস্ত্রধারী দল হানা দেয়। এ সময় শফির আর্ত চিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে যেতে চাইলে উক্ত অস্ত্রধারী বাহিনীর লোকজন এলোপাতাড়ী গুলি ছুড়ে।। এসময় মহিলা সহ ৩জন গুলিবিদ্ধ হয়ে গুরতর যখম হয়। ডাকাত দল শফির বাড়ির আলমিরা ভাংচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। পথচারীরা আহতদেরকে উদ্ধার করে মহেশখালী হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাদের জখম গুরতর হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। আহতদেরকে দেখার জন্য মহেশাখালী থানার অফিসার্স ইনচার্জ রনজিত কুমার বড়–য়া মহেশখালী হাসপাতালে ছুটে যান এবং আহতদের নাম ঠিকানা সংগ্রহ করেন। তিনি আরো জানান, অস্ত্রধারীরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে বাড়ির মালিক শফি আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- স্থানীয় সালাউদ্দিন ও নেছারের অস্ত্রধারী বাহিনীর ১৮-২০ জন লোক পুর্ব শত্রুতার জের ধরে আমার বাড়িতে হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায় এবং বাড়ির লোকজনকে মারধর করে ফাঁকা গুলি করতে করতে স্ব-দল বলে চলে যায়।

0 Comments