প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ে জামায়াত-শিবিরের অপতৎপরতা, প্রগতিশীল ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের নেতাকর্মী ও সংবাদকর্মীদের নাজেহাল করায় বাংলাদেশ ছাত্র
ইউনিয়ন রামু উপজেলা সংসদ তীব্র নিন্দা জানিয়েছেন। জামায়াত-শিবিরের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন ৯০ এর ছাত্র ইউনিয়ন নেতা তাপস মল্লিক, দীপক বড়–য়া, পীযুষ বড়–য়া, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের ক্রীড়া সম্পাদক লিটন বড়–য়া, রামু উপজেলা সংসদের আহ্বায়ক অর্পন বড়–য়া, যুগ্ম আহ্বায়ক রবিউল হাসান রবি, ইমরান উদ্দিন রুবেল, রনজিত দে, সদস্য কামরুল ইসলাম, প্রিয়ম, আছাদ উদ্দিন, জয় বড়–য়াসহ সকল সদস্যবৃন্দ।

0 Comments