কায়সার হামিদ মানিক, উখিয়া
বহুল আলোচিত উখিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বালুখালী কাসেমিয়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন গতকাল মঙ্গলবার প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
নির্বাচনে সদস্য পদে ১১ জন প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে ৬ জন সদস্য নির্বাচিত হয়েছে। নির্বাচিত সদস্য পদে জামায়াত নেতা আকবর আহাম্মদ ১২৮ ভোট পেয়ে প্রথম, বিএনপি নেতা হাজ্বী আব্দুল গফুর ১১৯ ভোট পেয়ে দ্বিতীয়, বিএনপি নেতা নুরুল আমিন ভুট্টো (ইউ,পি, সদস্য) ১০৭ ভোট পেয়ে তৃতীয় ও আওয়ামীলীগ নেতা মনিরুল হক ১০১ ভোট পেয়ে চতুর্থ হন। শিক্ষকদের মধ্যে অমল ভট্টাচার্য্য ও ছৈয়দ আলম সদস্য নির্বাচিত হয়েছে। বালুখালী উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত নির্বাচনে সকাল ৮ টা বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। উৎসব মুখর পরিবেশে কোন প্রকার ঝামেলা প্রাপ্ত ফলাফল অনুযায়ী ২২৭ জন ভোটারের মধ্যে ১৮০ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছে। নির্বাচন চলাকালীন সময়ে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম রেজা। উখিয়া থানা পুলিশের এস.আই জামাল উদ্দিন সঙ্গীয় পুলিশ ফোর্স সহ আইন শৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক দায়িত্ব পালন করেছে। বিপুল ভোটে বালুখালী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য পদে নির্বাচিতদের অভিনন্দন জালিয়ে বিবৃতি দিয়েছেন পালংখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফজল কাদের ভূট্রো, যুবদল নেতা জাফর ইকবাল, সাবেক মেম্বার মোহাম্মদ হোছন, আয়ুব মেম্বার,পালংখালী ইউনিযন বিএনপির সভাপতি সেলিম রেজা, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হাজী নুর আহামদ প্রমুখ।

0 Comments