Advertisement

জালালাবাদে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু




মোঃ রেজাউল করিম ,ঈদগাঁও :
কক্সবাজারের জালালাবাদে পুকুরে ডুবে ২ শিশুর করুণ মৃত্যু হয়েছে । ৩১ মার্চ সকালে মোহনভিলায় মর্মান্তিক এ ঘটনা ঘটে । এলাকাবাসী ও স্থানীয় সূত্র জানায় , মোহনভিলার দিনমজুর মোহাম্মদ ঈসমাইলের পুত্র তাওহিদুল ইসলাম (৪) ও তার সহোদর আবদুল গণির পুত্র মোঃ জাহেদ (৪) শনিবার সকাল
সাড়ে ৮ টার দিকে অন্যান্য ছেলেদের সাথে বাড়ির পার্শ্বস্থ পুকুর পাড়ে খেলা করছিল । এক পর্যায়ে  শিশু ২ টি পুকুর ডুবে যায় । কিছুক্ষণ পর মুমুর্ষূ অবস্থায় তাদের উদধার করে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয় । স্থানীয় মেম্বার খলিলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন । তাদের অকাল মৃত্যূতে পরিবার দু টিতে শোকের মাতম চলছে । 

Post a Comment

0 Comments