Advertisement

হ্নীলা রোজার ঘোনায় পাহাড় কাটার উৎসব পুলিশের অভিযানে ট্রলি জব্দ


জাহাঙ্গীর আলম
টেকনাফ উপজেলার মৌলভীবাজারের দুর্গম এলাকায় সরকারী পাহাড় কেটে বিলীন করছে প্রভাবশালী চক্র। সিন্ডিকেট সদস্যরা পাহাড়ের মাটি বিক্রি করে বানিজ্যে মেঠে উঠেছে।
 প্রতিদিন বিপুল শ্রমিক দিয়ে ট্রলিতে করে মাটি সরবরাহ করায় রোজার ঘোনা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন সরকারী পাহাড়ের বিশাল অংশ বিলিন হয়ে পড়েছে । এলাকার সচেতন সহল এ পরিবেশ বিরুধী  র্কমকান্ড বন্ধের দাবী জানিয়ে পুলিশকে খবর দিলে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি কাটার ট্রলি আটক করেছে। সুত্রে জানাযায়-রোজার ঘোনা এলাকার ৭/৮জনের একটি সিন্ডিকেট স্থানীয় কবস্থান পাহাড়টির একটি অংশ কেটে বিলীন করে সমতল জমিতে পরিণত করে। উক্ত পাহাড়ের মাটি সরবরাহ করে এলাকার বিভিন্ন জলাশয় ভরাট করছে। এ খবর পেয়ে গতকাল ১৭ এপ্রিল দুপুর ১২ টায় হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ মাহফুজুর রহমানের নেতৃত্বে ্কদল পুলিশ দুর্গম এলাকায় ঘটনাস্থলে গিয়ে হানা দেয়। এ সময় পাহাড় খেকু ও পাহাড় কাটায় নিয়োজিত শ্রমিকেরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও পুলিশ মাঠি ভর্তি একটি ট্রলি আটক করে ফাঁড়িতে নিয়ে যায়। এ ব্যাপারে মৃত আবুল মন্জুরের পুত্র মোঃ ছৈয়দুল্লা, আব্দুল গফুরের পুত্র ট্রলি চালক মোঃ শফিক, আবুল মনজুরের পুত্র আবু ছিদ্দিক,মৃত আব্দুর রহমানের পুত্র মোহাম্মদ আলী ও মোহাম্মদ হাসানসহ সিন্ডিকেট সদস্যদের বিরোদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়।

Post a Comment

0 Comments