Advertisement

দক্ষিণ হিমছড়ী যুব কল্যান সংস্থার সীরাত মাহফিলে এমপি কাজল আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাইলে ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে

প্রেস বিজ্ঞপ্তি
সদর-রামু আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজল বলেছেন, বর্তমান দুঃসময়ে, অরাজকতা, অশান্তির কারণ হচ্ছে ধর্মীয় অনুশাসন থেকে দূরে
থাকা, ধর্মীয় অনুশাসন মেনে চললে, সব ধরনের অন্যায়, অত্যাচার থেকে দূরে থাকা যায়, ফলে জীবন অনেক সহজ হয়ে উটে। তিনি ইসলামই একমাত্র মানবতার মুক্তির পথ উল্লেখ করে বলেন, আল্ল-াহর সন্তুষ্টি অর্জন করতে চাইলে, ধর্মীয় অনুশাসনসহ যে কোন কাজ সত্য ও ন্যায়ের স্বপক্ষে দাড়িয়ে আন্তরিকতার সাথে সম্পাদন করতে হবে। ১৬এপ্রিল সোমবার রাত নয়টায় খুনিয়াপালং ইউনিয়নের দক্ষিণ হিমছড়ী কেন্দ্রীয় জামে মসজিদের মাঠ প্রাঙ্গনে ইসলামী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে ৫ম তম সীরাতুন্নবী (সঃ) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ কাজল উপরোক্ত কথা গুলো বলেন। দক্ষিণ হিমছড়ী কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব শামশুল হুদার সভাপতিত্বে ও হিমছড়ী ইসলামী যুব কল্যাণ সংস্থার সভাপতি মৌলানা খাইরুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠিত সীরাত মাহফিলে প্রধান বক্তা হিসাবে উপস্থিথ চট্রগ্রাম আমিরাবাদ লোহাগাড়া, ছুফিয়া আলিয়া মাদ্রাসার আরবী প্রভাষক মৌলানা জামাল উদ্দিন মুজাহিদ, বিশেষ বক্তা ছিলেন, রাজাপালং এম,ইউ, ফাযিল ডিগ্রী মাদ্রাসার আরবী প্রভাষক মৌলানা আবুল ফজল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদুল আলম, শহর যুবদল নেতা লিয়াকত আলী পারভেজ।

Post a Comment

0 Comments