Advertisement

রামুতে একটি বাড়ি একটি খামার প্রকল্পের সুফলভোগীদের প্রশিক্ষন কর্মশালা উদ্বোধন


রামুতে একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাঠ পর্যায়ে সুফলভোগীদের  ৩ দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা উদ্বোধন করা হয়েছে। উক্ত প্রকল্পের আওতায় উপজেলার চার ইউনিয়নের
১৮টি গ্রাম উন্নয়ন সমিতির ৩৬ জন সভাপতি ও ম্যানেজার এ প্রশিক্ষন কর্মশালায় অংশগ্রহন করছেন।
গতকাল মঙ্গলবার (১৭ এপ্রিল) সকাল ১০ টায় রামু উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক। তিনি বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরেন এবং ৩ দিনব্যাপী প্রশিক্ষনলব্দ জ্ঞানকে কাজে লাগিয়ে নিজে আত্মনির্ভরশীল হয়ে, পরিবার, সমাজ তথা দেশকে দরিদ্রমুক্ত করতে সহযোগিতার আহবান জানান। উদ্বোধনী দিনে সমিতির লক্ষ্য, উদ্দেশ্য, সমিতি গঠন ও নিবন্ধন, উন্নয়নমূলক কর্মকান্ডে সমিতির সম্পৃক্ততা, সমিতি ব্যবস্থাপনাসহ বিআরডিবি কার্যালয়ের একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মকান্ড নিয়ে প্রশিক্ষন প্রদান করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদ মোহাম্মদ ছাইদুল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ভবেন্দু বিকাশ চক্রবর্ত্তী ও হিসাব রক্ষন কর্মকর্তা মো. আবুল বশর ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের রামু উপজেলা সমন্বয়কারী সুপানন্দ বড়–য়া।

Post a Comment

0 Comments