সংবাদদাতা
কক্সবাজার শহরের আদর্শ গ্রাম থেকে পাহাড় কাটার দায়ে ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে
পুলিশ। জানা যায়, গত কয়েকদিন ধরে আদর্শগ্রামের জনৈক বাদল ৫/১০ জন শ্রমিক দিয়ে দেদারসে মাটি কেটে বস্তা ভর্তি করে সীমানার কাজ করে যাচ্ছে। এদিকে খবর পেয়ে ১৭ এপ্রিল দুপুরে সেকেন্ড অফিসার মনোজ কুমার দের নেতৃত্বে সেখানে অভিযান চালায় মডেল থানার একদল পুলিশ। ঐসময় পাহাড় কেটে সমান করার সময় হাতে নাতে আটক করা হয় ছৈয়দ আমিন ও আব্দু শুক্কুর নামের ২ ব্যক্তিকে। সর্বশেষ খবরে জানা যায়, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার আটককৃতদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় একদল ভুমিদস্যু পাহাড় কেটে এলাকা সমতল করে যাচ্ছে। ভুমিদস্যুরা প্রভাবশালী হওযার কারণে তাদের বিরুদ্ধে কেউই মুখ খুলতে সাহস পায় না।

0 Comments