সেলিম উদ্দিন
কক্সবাজার সদরের ঈদগাঁওয়ে ব্রীজের নীচ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে জনতা। ১৭ এপ্রিল সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ইসলামাবাদ খোদাইবাড়ী ব্রীজের নীচ
হতে এ লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম মনজুর আলম ড্রাইভার
(৩৮)। সে উক্ত এলাকার মৃত এজাহার মিয়া ড্রাইভারের পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সকালে গাড়ী ধোঁয়ার কাজ করার জন্য ব্রীজের নীচে পানির জন্য গেলে ওই ব্যক্তিকে মৃত পড়ে থাকতে দেখেন। এ সংবাদ আতœীয় স্বজনদের কানে পোঁছলে তারা লাশটি মনজুর আলমের বলে সনাক্ত করে। সংবাদ পেয়ে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ঈদগাঁও তদন্ত কেন্দ্রের আইসি কবির হোসেন ও এস.আই সিকান্দরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেন এবং লাশের সুরতহাল তৈরী করে পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি প্রদান করেন। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, মৃত ব্যক্তির আগে থেকে মদ পানের অভ্যাস ছিল, ঘটনার দিন সে হয়ত অতিরিক্ত মদ্যপানের কারণে বাড়ী ফেরার পথে মারা পড়তে পারেন। নিহতের পরিবার এ মৃত্যুকে স্বাভাবিক মৃত্যু বলে দাবী করেন। অপরদিকে কেউ কেউ এ মৃত্যুকে রহস্যময় হিসেবে দেখছেন। ওই দিন বিকেলে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

0 Comments